Wednesday, September 16

প্রচ্ছদ

স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচনের আচরণবিধি ইসির অনুমোদন

স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচনের আচরণবিধি ইসির অনুমোদন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার বলেন, “স্থানীয় সরকারের ৫ স্তরের ( ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ ) নির্বাচনের আচরণবিধি ইসির অনুমোদন হয়েছে। মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।” নতুন বিধিমালার খসড়ায় সংসদ নির্বাচনের মত স্থানীয় নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ রাখা হয়েছে। তবে ব্যানার, লিফলেট, ফেস্টুন এবং সীমিত সংখ্যায় বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বিলবোর্ডের সর্বোচ্চ আকার ১৬ ফুট বাই ৯ ফুট। ব্যানারের আকার সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ-ফোর আকারের এবং ফেস্টুনের আকার ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। প্রচারসামগ্রী সাদাকালো রাখার বিধানও রয়েছে। ফেস্টুন ও হ্যান্ডবিলে মুদ্রণের তারিখ না থাকা, পলিথিনের আবরণ ও পিভিসি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রচারসামগ্রীতে প্রার্থীর নিজের ...
মন্ত্রিসভার বৈঠকে “জাতীয় মানবাধিকার কমিশন আইন – ২০২৬”-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

মন্ত্রিসভার বৈঠকে “জাতীয় মানবাধিকার কমিশন আইন – ২০২৬”-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে "জাতীয় মানবাধিকার কমিশন আইন - ২০২৬"-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ খসড়া আইনটি প্রণয়ন করেছে। মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন, সনদ ও চুক্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নতুন আইনটি করা হচ্ছে। খসড়া আইনে কমিশনের কার্যপরিধি আরও সুস্পষ্ট করার পাশাপাশি অভিযোগ নেওয়ার ব্যবস্থা সহজ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কার্যকর তদন্ত ব্যবস্থা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। তদন্ত চলাকালে ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা বা সম্ভাব্য ক্ষতি রোধে কমিশনকে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে খসড়া আইনে। ফলে মানবাধিকার লঙ্ঘনের অভিযো...
সাংসদ হামিদ এবং কামালের মধ্যস্থতায় ছাত্রদল- ছাত্রশিবির সমঝোতা

সাংসদ হামিদ এবং কামালের মধ্যস্থতায় ছাত্রদল- ছাত্রশিবির সমঝোতা

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : রোববার (৯ আগস্ট) বিএনপির পক্ষ থেকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান হামিদ এবং জামায়াতের পক্ষ থেকে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেনের মধ্যস্থতায় ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অতীতের ঘটনাকে কেন্দ্র করে পরস্পরকে দোষারোপ না করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছেন দুই সংগঠনের নেতারা। এ সময় ঢাকা মহানগর পুলিশের একজন উপকমিশনার (ডিসি), মাদরাসার উপাধ্যক্ষ ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি ও উত্তেজনা নিরসনের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এস এম ফরহাদ বলে...
বাংলা কিউআর কোডে লেনদেন বাড়াতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত

বাংলা কিউআর কোডে লেনদেন বাড়াতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
ঢাকা : সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে সার্কুলার জারি করে বলা হয়েছে। ‘বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন প্রসারের নিমিত্ত প্রণোদনা প্রদান’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআরের মাধ্যমে দুই হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়া হবে। আগামী ১ অক্টোবর থেকে এ নির্দেশনা কার্যকর হবে। সার্কুলার অনুযায়ী, বাংলা কিউআরের মাধ্যমে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মে সম্পন্ন হওয়া দুই হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনের বিপরীতে মাসিক ভিত্তিতে প্রণোদনা দেওয়া হবে। এ ক্ষেত্রে লেনদেনের পরিমাণের ০.১০ শতাংশ প্রণোদনা পাবে একুয়্যারিং প্রতিষ্ঠান এবং ০.২০ শতাংশ পা...
রাশিয়ায় ৫০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ায় ৫০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রোববার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) করা এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে ৫০ হাজারের বেশি নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। জেলেনস্কির দাবি, নতুন সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে। এ ছাড়া সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলেও দাবি করেছেন জেলেনস্কি। ২০২৪ সালের জুনে উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উনের সঙ্গে একটি কৌশলগত চুক্তিতে সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তির শর্ত অনুযায়ী, স্বাক্ষরকারী কোনো দেশ বাইরের কোনো শক্তি দ্বারা আক্রান্ত হলে অপর দেশ সহযোগিতার জন্য এগিয়ে আসবে। পরে ওই বছরই প্রথমবারের মতো মস্কোতে ১৪ হাজার সেনা পাঠায় পিয়ংইয়ং। ডেস্ক-রিপোর্ট/ডিএসই-৮...
যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও ভাই সেই পথেই হাঁটছেন

যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও ভাই সেই পথেই হাঁটছেন

প্রচ্ছদ, রাজনীতি
গাইবান্ধা : সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও ভাই এখন সেই পথেই হাঁটছেন। আপা যাওয়ার আগে বলতেন আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কিন্তু শেষ পর্যন্ত তিনি পালাতে বাধ্য হয়েছেন। শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিরোধীদলীয় নেতা বলেন, বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে। এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। পথটাই পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি। শফিকুর রহমান বলেন, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। আপনারা প্রস্...
পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ বন্ধে আগ্রহী ট্রাম্প প্রশাসন

পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ বন্ধে আগ্রহী ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রোববার (৯ আগস্ট) মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়,ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর অন্যতম লক্ষ্য ছিল তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা ও এ সংক্রান্ত একটি চুক্তি করা। তবে,পরমাণু চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ বন্ধে আগ্রহ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু, এর বিনিময়ে তেহরানকে খুলে দিতে হবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এতে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্প এমন একটি সম্ভাব্য সমাধানের পথই খুঁজছেন। কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে তিনি ব্যক্তিগতভাবে জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি না হলেও তিনি যুদ্ধ থেকে সরে আসতে পারেন। এক্ষেত্রে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করাই হতে পারে যুদ্ধ বন্ধ ও বর্তমান যুদ্ধবিরতি বাড়ানোর প্রধান শর্ত। তবে, ইরানও বিনা শর্তে প্রণালিটি খুলতে রাজি নয়। হরমুজ পুনরায় খুলে দেওয়ার ...
প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। এ সময়, দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো— দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি। কানিজ-০৯/ডিএসই-৮...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর সাথে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তারা আশা করছেন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভারত সরকার অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার মতো কিছু আর তারা করবে না। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়৷ বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।   অন্যদিকে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার 'খুবই ভালো আলোচনা হয়েছে'। তারা এখন সামনের দিকে তাকাচ্ছেন। সচিবালয়ে এই বৈঠকের সময় সেখা...
‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সরকারের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) সেক্রেটারি পরাগ জৈন চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ ঢাকা এসেছেন। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার দুপুরে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করেনি। ভারতীয় পুলিশ সার্ভিসের ১৯৮৯ ব্যাচের কর্মকর্তা পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। বাংলাদেশে আসার আগে চীন ...