
দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রীর মৃত্যু
রাজধানীর ইসলামবাগে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উম্মে সালমা নামে ইডেন কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উম্মে সালমা ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগে মাস্টার্স করছিলেন।
নিহতের ভাই মোহাম্মদ হাসান বলেন, আমরা সপরিবারে ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ভোলাতে যাই। গতকাল ঈদের ছুটি কাটিয়ে ভোলা থেকে লঞ্চযোগে ঢাকায় রওনা দেই। রাতে সদরঘাটে নেমে অটোরিকশা করে যাচ্ছিলাম। আমার বোনকে ইডেন হোস্টেল রাজিয়া ছাত্রী নিবাসে নামিয়ে বাসায় যেতে চেয়েছিলাম। কিন্তু রাত ৩টার দিকে লালবাগের ইসলামবাগ মোড়ে আসা মাত্র বিপরীত দিক থেকে অপর একটি অটোরিকশা আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আমার বোন ও আমি অটোরিকশা থেকে ছিটকে পরি। লাইট পোস্টে বাড়ি খেয়ে আমার বোনের মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, লালবাগে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইডেনের এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি লালবাগ থানাকে অবগত করা হয়েছে।
সারোয়ার/১২/ডিএসই
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, লালবাগে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইডেনের এক শিক্ষার্থীর মৃত্যুবিষয়টি লালবাগ থানাকে অবগত করা হয়েছে।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, লালবাগে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইডেনের এক শিক্ষার্থীর মৃত্যু
