Wednesday, July 29

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন ব্যাংকগুলোর জবাবদিহিতা বাড়াবে

নতুন গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার

ঋণ পুনঃতফসিলের দায়িত্ব ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর দেওয়ায় যার ব্যাংক সেই কন্ট্রোল করবে। বাংলাদেশ ব্যাংকের এই প্রজ্ঞাপনের ফলে ব্যাংকগুলোর জবাবদিহি বেড়ে যাবে বলে মনে করছেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)।

বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এসব কথা বলেন।

গত সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ পুন:তফসিলিকরণ সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে। জারি করা নীতিমালা অনুযায়ী, খেলাপি ঋণ নিয়মিত করতে মাত্র ২.৫০ থেকে ৪.৫০ শতাংশ অর্থ জমা দিলেই চলবে। যেখানে আগে ছিল ১০ থেকে ৩০ শতাংশ। এসব ঋণ পরিশোধ করা যাবে ৫ থেকে ৮ বছরে। এর আগে এ ধরনের ঋণ পরিশোধে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়া হয়েছিল। এছাড়া খেলাপি ঋণে কী সুবিধা দেওয়া হবে, তা নির্ধারণ করার পুরো ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে তুলে দেওয়া হয়েছে।

তওফিক/১৯/ডিএসই