Wednesday, July 29

জাতীয়

গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক বিকাল চারটায়

জাতীয়, প্রচ্ছদ
গনভবনে আজ আওয়ামী লীগের বৈঠক ২১তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগ। বিকাল চারটায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে আওয়ামী লীগের সম্মিলিত বৈঠকে উপদেষ্টা পরিষদ থাকলেও এককভাবেই এটিই তাদের নিয়ে প্রথম সভা। এতে সভাপতিত্বে করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলন ও দ্বাদশ নির্বাচনের আগে ডাকা এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠকে পরিষদের সদস্যদের সঙ্গে জাতীয় সম্মেলন ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সবাইকে যথা সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন। সাজ্জাদ/২৬/ডিএসই ...

মূল্যস্ফিতির চোখ রাঙানোর মধ্যে আসছে নতুন বাজেট

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
রেজাউল করিম ডিএসই গ্রাফিক্স দেশের লেনদেনের প্রধান বৈদেশিক মুদ্রা ডলারের চলমান সঙ্কট সামলানোর এ সময়ে বাড়তে থাকা আমদানি ব্যয়ের রাশ টেনে ধরতে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আমদানি প্রবৃদ্ধির লক্ষ্য কমানোর প্রস্তাব করেছে অর্থ বিভাগ। বাজেট প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত অর্থ মন্ত্রণালয়ের এই বিভাগের কর্মকর্তারা জানান, আগামী বছরের আয় ব্যয়ের ফর্দ মেলানোর যে ছক কষা হচ্ছে সেটির প্রস্তাবিত আকার দাঁড়িয়েছে পৌনে ৭ লাখ কোটি টাকা। চলতি অর্থবছরে মোট আমদানি ৮০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে জানিয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান আমদানি নিয়ন্ত্রণে সরকারের প্রস্তাবিত কৌশলকে সমর্থন করছেন। তিনিও মনে করেন, আগামী বছর আমদানি বিল পরিশোধ করতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেন চাপে না পড়ে, সেজন্য একান্তই নিত্যপ্রয়োজনীয় পণ্য না হলে ...