স্কুলে বিনামূল্যে সেনিটারি নেপকিন ভেন্ডিং মেশিন বিতরন – নারী স্বাস্থ্যসেবায় এক নতুন পদক্ষেপ
আজিমপুর গার্লস স্কুলে বিনামূল্যে সেনিটারি নেপকিন ভেন্ডিং মেশিন স্থাপন
দেশের প্রথম ফ্রি সংবাদপত্র দৈনিক স্টেট এক্সপ্রেসের উদ্যোগে এবং জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো আব্দুস সালাম আজাদের অনুদানে বয়ঃসন্ধিকাল থেকে নারীদের মেনস্ট্রুয়াল হাইজিন নিশ্চিত করতে বিনামূল্যে সেনিটারি নেপকিন ভেন্ডিং মেশিন বিতরন করা হচ্ছে।
ইতিমধ্যেই আজিমপুর গার্লস হাই স্কুল, লালমাটিয়া গার্লস হাই স্কুল এবং সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে একটি করে সেনিটারি নেপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। যেখানে ছাত্রীরা মাত্র ৫ টাকা একটি কয়েন ব্যবহার করে জরুরি মূহুর্তে একটি স্বাস্থ্য সম্মত সেনিটারি নেপকিন সংগ্রহ করতে পারবেন।
উদ্যোগক্তারা বলছেন, প্রাথমিক পর্যায়ে ঢাকার ৬ টি গার্লস স্কুল, বাংলাদেশ সচিবালয় ও জনতা ব্যাংক ভবনে নারীদের নিরাপদ মেনস্ট্রুয়াল হাইজিন নিশ্চিত করতে সেনিটারি নেপকিন ভেন্...









