
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার
সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।
সোমবার (২৯ আগস্ট) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।
এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতাদের কবর জিয়ারত করেন।
তিনি যেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রর্থনা করেন।
রাব্বি/৩৮/ডিএসই
