Wednesday, July 29

মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব গ্রহণ করেছেন

মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

রবিবার ১৮ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব কবির বিন আনোয়ার দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালেই তিনি আগের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। তবে সেদিন তিনি দাফতরিক কাজে যোগ দেননি। আজ সকাল সোয়া ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে তিনি কার্যক্রম শুরু করেছেন।

এদিন সকাল থেকেই বিভিন্ন দফতর ও বিভাগের সচিব, যুগ্মসচিবসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। 

প্রসঙ্গত, বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের কবির বিন আনোয়ার এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১১ ডিসেম্বর (রবিবার) তাকে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি একাধারে মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সাব্বির/২৭/ডিএসই