Wednesday, September 16

বিশ্বজিৎ হত্যার মামলার সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

বিশ্বজিৎ হত্যার মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক গণমাধ্যমকে জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে আলোচিত বিশ্বজিৎ হত্যার মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি নূর আলম লিমনকে গ্রেফতার করেছে র‍্যাব।

ফজলুল হক জানান, গতকাল রোববার রাতে মোহম্মদপুরের হুমায়ুন রোডে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। পালাতক আসামি লিমনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তিনি স্বীকার করেছেন। এছাড়াও তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। 

২০১২ সালের  ৯ ডিসেম্বর  ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে কিছু ব্যক্তি। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ২১ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪  ২১ আসামির মধ্যে লিমনসহ ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

পরবর্তীতে হাইকোট মৃত্যুদণ্ড প্রাপ্ত ৮ জনের মধ্যে ২ জনকে বেকুসুর খালাস দেন এবং  লিমনসহ ৪ জনকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

তওহিদ/৪১/ডিএসই