Wednesday, July 29

আন্তর্জাতিক

কানাডায় নির্বিচারে গুলিবর্ষণে বেশ কয়েকজন নিহত

কানাডায় নির্বিচারে গুলিবর্ষণে বেশ কয়েকজন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত সোমবার সকালে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিবিসি। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক মুখপাত্র সিবিসিকে বলেছেন, বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি। সিবিসি’র খবরে বলা হয়েছে, নিহতরা গৃহহীন এবং পুলিশ ধারণা করছে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সাতটার একটু আগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন হামলাকারী একা ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সার্জেন্ট রেবেকা পারস্লো বলেছেন, কাস্টডিতে একজন সন্দেহভাজন পুরুষ রয়েছে। রয়টার্স/১২/ডিএসই ...
সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার দায়ে চার  আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর

সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার দায়ে চার আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক, প্রচ্ছদ
চার গণতন্ত্রপন্থি আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর সেনাবাহিনীর বিরুদ্ধে মিলিশিয়াদের লড়াইয়ে সহায়তা ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাতে সহায়তা করার দায়ে অভিযুক্ত চার গণতন্ত্রপন্থি আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর দিয়েছে। এটি কয়েক দশকের মধ্যে মিয়ানমারে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছর এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে বিরোধীদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালানো সেনাবাহিনীর বিরুদ্ধে মিলিশিয়াদের লড়াইয়ে সহায়তা করার দায়ে ওই চার জনকে অভিযুক্ত করা হয়েছিল, জানুয়ারিতে রুদ্ধদ্বার বিচারে তাদের মৃত্যুদণ্ডের রায় হয়। ক্ষমতাসীন সামরিক জান্তা কর্তৃক নিষিদ্ধ ঘোষিত মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এ মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে। রাব্বি/২১/ডিএসই ...
দ্রৌপদী মুর্মু ভারতের  পঞ্চদশ প্রেসিডেন্ট

দ্রৌপদী মুর্মু ভারতের পঞ্চদশ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ভারতের পঞ্চদশ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ভারতের  ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এক জন উপজাতি নারী। দেশটির পঞ্চদশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার চার ধাপের মধ্যে তৃতীয় ধাপের ভোট গণনা শেষেই ৫০ শতাংশের ভোট বেশি পাওয়ায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। দ্রৌপদ্রী মুর্মুর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী জোটের যশবন্ত সিনহা। বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে ২৫ জুলাই। নতুন প্রেসিডেন্ট ওই দিনই শপথ নেবেন।  প্রেসিডেন্ট নির্বাচনে সোমবার সব মিলিয়ে ভোট দিয়েছিলেন চার হাজার ৭৯৭ জন। নির্বাচনে ভোট পড়েছে ৯৮ দশমিক ৯ শতাংশ। বিরোধী জোট দলগত ভাবে যশবন্ত সিন্‌হাকে সমর্থন জানানো হলেও কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং এনসিপির বেশ কয়েক জন বিধায়ক ভোট দিয়েছেন শাসক শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্...
ইউরোপে আবার রাশিয়ার গ্যাস সরবরাহ শুরু

ইউরোপে আবার রাশিয়ার গ্যাস সরবরাহ শুরু

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ফের শুরু ১০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ফের শুরু হওয়ায় ইউরোপের অনেক দেশের সরকারের ‘ঘুম হারাম’ অবস্থার অবসান হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেইন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর ওপর যে ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে, তার পাল্টায় রাশিয়া ইউরোপের দেশগুলোতে গ্যাস বন্ধ করে দিতে পারে বলে গুঞ্জন রয়েছে। মস্কোর পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এবারের বার্ষিক রক্ষণাবেক্ষণের সময় বাড়ানো হতে পারে বলে অনেকে ধারণা করছিলেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি। নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ পুনরায় শুরু কবে হবে, তা নিয়ে ইউরোপের দেশগুলোর উৎকণ্ঠার চিত্র পশ্চিমা গণমাধ্যমে প্রায় প্রতিদিনই এসেছে।  এই পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের নিচ দিয়ে বছরে ৫ হাজার ৫০০ কিউবিক মিটার গ্যাস পাঠানো হয়। ১১ জুলাই...
যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচন প্রক্রিয়ায় ঋষি সুনাক এগিয়ে

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচন প্রক্রিয়ায় ঋষি সুনাক এগিয়ে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ঋষি সুনাক বিবিসি জানায়, ১৩৭ ভোট পেয়ে সুনাক রয়েছেন শীর্ষস্থানে এবং ১১৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন লিজ ট্রাস। আর সবচেয়ে কম ১০৫ ভোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন পেনি মর্ডান্ট। এখন কনজার্ভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী পদের দৌড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে ঋষি সুনাক এবং লিজ ট্রাসের মধ্যে। টোরি (কনজারভেটিভ) পার্টির ১৬০,০০০ সদস্য ভোটে তাদের রায় জানাবেন। ভোটের ফলে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে ৫ সেপ্টেম্বরে। দুই চূড়ান্ত প্রার্থীর মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই জয়ী হবেন। ঋষি সুনাক জয়ী হলে প্রথম একজন ভারতীয় বংশোদ্ভুত হিসাবে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে আসীন হবেন। বুধবারের আগে কনজার্ভেটিভ পার্টির এমপি’দের চারদফা ভোটে একে একে ঝরে গেছেন ৮ প্রার্থী। শেষ সময়ে টিকে ছিলেন ৩ জন। মঙ্গলবার চতুর্থ দফা ভোটে ছিটকে পড়েন কেমি বদেনখ। আর সর্বোচ্চ ভোট প...
বাংলাদেশের ক্রয় করা গোলাবারুদ সহ ইউক্রেনীয়  বিমান বিধ্বস্ত

বাংলাদেশের ক্রয় করা গোলাবারুদ সহ ইউক্রেনীয় বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক, জাতীয়, প্রচ্ছদ
আশিক কামাল গোলাবারুদবাহী ইউক্রেইনীয় উড়োজাহাজ বাংলাদেশে আসার পথে গ্রিসে বিধ্বস্ত রয়টার্স জানিয়েছে, সার্বিয়ার বানানো গোলাবারুদবাহী একটি ইউক্রেইনীয় উড়োজাহাজ বাংলাদেশে আসার পথে গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর কাভালার কাছে বিধ্বস্ত হয়েছে। শনিবার সার্বিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় ইউক্রেইনের উড়োজাহাজটি। ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন, কিন্তু তার আগেই বিমানটি বিধ্বস্ত হয়। এব্যপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “আমি এটুকু বলতে পারি, এই অস্ত্র পুলিশের নয়, কারণ পুলিশ সার্বিয়া থেকে অস্ত্র কেনে না। অন্য কোনো বাহিনীর কিনা তা আমার জানা নেই। আর বিজিবির কিনা তা এই মুহূর্তে বলতে পারছি না।” তবে আন্তনভ-১২ পরিবহন উড়োজাহাজটি যে বাংলাদেশেই আসছিল, তা নিশ্চিত করেছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পর...
শ্রীলঙ্কায় রনিল বিক্রমাসিংহের  ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ

শ্রীলঙ্কায় রনিল বিক্রমাসিংহের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে নিউজওয়্যার জানিয়েছে, প্রধান বিচারপতি জয়নাথ জয়সূর্য শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়ান। আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হবে। আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলানোর এখতিয়ার পেলেও রনিল বিক্রমাসিংহে নিজেও প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন। অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যাপক গণবিক্ষোভের মুখে বুধবার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন শুরু করেছিলেন বিক্রমাসিংহে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম পদক্ষেপ ছিল সারা দেশে জরুরি অবস্থা জারি এবং পশ্চিম প্রদেশে কারফিউ জারি যেখানে দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোর অবস্...
পদত্যাগে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

পদত্যাগে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, দলে বিদ্রোহীদের পাশাপাশি নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীরাও জনসনকে ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিলে তার সরকার অনেকটাই অকার্যকর হয়ে পড়ে। এ পরিস্থিতিতে পদত্যাগ ছাড়া অন্য কোনো পথ জনসনের জন্য খোলা ছিল না। জনসন দলে কতটা বিচ্ছিন্ন ও ক্ষমতাহীন হয়ে পড়েছিলেন, তা কেবল বৃহস্পতিবার সকালের দুই ঘণ্টায় ৮ মন্ত্রীর পদত্যাগেই বোঝা যায়। অথচ আগের দিনও পার্লামেন্টে তিনি বলেছিলেন, পদত্যাগ তিনি করবেন না। ...
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে  গুলিতে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলিতে ৬ জন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
শিকাগো পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডেভিড ব্রাউন সংবাদমাধ্যমের সাথে কথা বলছেন (ছবি: এনপিআর.ওরগ) বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ইলিনয়ের শিকাগো নগরীর কাছে কুচকাওয়াজে গুলির ঘটনায় ৬ জন নিহত হয়েছে। শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্থানীয় সময় সকাল ১০ টার দিকে কুচকাওয়াজ শুরুর প্রায় ১০ মিনিট পরই কয়েকটি গুলির শব্দে অনুষ্ঠান অকস্মাৎ বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর শিকাগো শহর পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডেভিড ব্রাউন ৩৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। শিকাগো কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলেছে, “আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে। একটি আগ্নেয়াস্ত্রের প্রমাণ উদ্ধার করা হয়েছে। আইনপ্রয়োগকারী বেশ কয়েকজন কর্মকর্তা হাইল্যান্ড পার্কের চারপাশের এলাকার নিরাপত্তায় কাজ করছেন।” প্রত্যক্ষদর্শীদের মতে গুলির ঘটনায় কুচকাওয়াজে অংশ নেওয়া অনেককেই পালাতে দেখা ...
ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে জার্মান চ্যান্সেলর

ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ইউক্রেনকে সাহায্য করা হবে। তবে সেটা ন্যাটো সদস্য হিসেবে নয়। সম্প্রচারমাধ্যম এআরডি-এর সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ওলাফ শলৎস বলেন, যুদ্ধ পরবর্তী সময়ের প্রস্তুতির জন্য ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দেশটির মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জার্মানি। তবে এই নিরাপত্তা গ্যারান্টি ট্রান্স আটলান্টিক জোটের সদস্যদের মতো হবে না। তিনি বলেন, নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আমরা ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে আলোচনা করছি। এটি একটি চলমান প্রক্রিয়া। তবে এটা স্পষ্ট যে, এই গ্যারান্টি ন্যাটোভুক্ত দেশের মতো একই রকমের হবে না। আল-জাজিরা/১৪/ডিএসই ...