
ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ জানিয়েছে, ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬ যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়তে শুরু করেছে।
সংস্থাটি জানিয়েছে ১৪ আগস্ট এর শুরুর সপ্তাহ থেকে যুক্তরাজ্যে ৩ দশমিক ৩ শতাংশ করোনা সংক্রমণের জন্য বিএ.৪-৬ দায়ী। এর পর থেকে এর সংক্রমণ প্রায় ৯ শতাংশে পৌঁছেছে।
একইভাবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া তথ্য অনুসারে, বিএ.৪-৬ এখন মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ৯ শতাংশেরও বেশি সংক্রমণের জন্য দায়ী।
শুভ্র-দে/০৯/ডিএসই
