Wednesday, September 16

আন্তর্জাতিক

জাতিসংঘের ‘সবচেয়ে বড় সমস্যা’ এখন নিরাপত্তা পরিষদ – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাতিসংঘের ‘সবচেয়ে বড় সমস্যা’ এখন নিরাপত্তা পরিষদ – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জাতিসংঘের সাধারণ পরিষদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষনে মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য প্রায়ই তাদের ভেটো ক্ষমতার অপব্যবহার করে দ্বন্দ্ব সমাধান করা অসম্ভব করে তোলে। তিনি অভিযোগ করে বলেন, অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমারের পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুতর কোন পদক্ষেপ নেয়নি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নেয়। ইসমাইল সাবরি তার ২২ মিনিটের ভাষণের প্রায় পুরোটা সময় নিরাপত্তা পরিষদের তীব্র সমালোচনা করেছেন। তার মতে জাতিসংঘের ‘সবচেয়ে বড় সমস্যা’ এখন নিরাপত্তা পরিষদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে নিরাপত্তা পরিষদ এই পরিস্থিতি মোকাবেলায় কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি। ক...
বর্তমান পৃথিবীর  আন্তর্জাতিক ডিপ্লোম্যাসিতে এরদোয়ান সবচেয়ে সফল

বর্তমান পৃথিবীর আন্তর্জাতিক ডিপ্লোম্যাসিতে এরদোয়ান সবচেয়ে সফল

আন্তর্জাতিক, প্রচ্ছদ, মুক্তমত
খাদ্য রপ্তানি চুক্তি তুরস্কের প্রসিডেন্ট এরদোয়ানের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্য রপ্তানির চুক্তির পর রাশিয়া-ইউক্রেন বন্দী বিনিময় আন্তর্জাতিক ডিপ্লোম্যাসিতে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বন্দি বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২১৫ জনইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে। যাদের বেশিরভাগই আযোভ ব্যাটিলিয়নের সদস্য এবং মারিওপোল পতনের পর ধরা পড়েছিলো। বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী এদের একটা অংশ যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তুরস্কের বাইরে যেতে পারবে না। তবে তারা তুরস্কে পরিবার নিয়ে এসে তাদের সাথে দেখা করা বা একত্রে বসবাস করতে পারবে। এসময় ইউক্রেন ৫৫ জন রুশ, রুশপন্থি ইউক্রেনীয় এবং ইউক্রেনে নিষিদ্ধ ঘোষিত রুশপন্থি একটি দলের প্রধান ভিক্তর মেদভেদচাককে মুক্তি দিয়েছে। রুশপন্থী এই নেতার মুক্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট এরদোয়ানকে মধ্যস্থতা করতে বিশেষ ভাবে অনুরোধ করেছিলেন। রাশিয়া-ইউক...
আক্রমণাত্মক রুশবিরোধী নীতিতে পশ্চিমা বিশ্ব সীমা অতিক্রম করেছে – পুতিন

আক্রমণাত্মক রুশবিরোধী নীতিতে পশ্চিমা বিশ্ব সীমা অতিক্রম করেছে – পুতিন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, ‘যদি আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা হুমকির সম্মুখীন হয়, আমরা সন্দেহাতীতভাবে রাশিয়া এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য সব উপায় ব্যবহার করব - এটি ফাঁকা বুলি নয়।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রিজার্ভ সেনা তলব করেছে রাশিয়া। মূলত ইউক্রেনের ওপর হামলা জোরদারের জন্যই এই সেনাদের তলব করেছেন পুতিন। রাশিয়ার সীমানান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে পুতিন অভিযোগ করেন, পশ্চিমারা তার দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। তারা মস্কোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের বিষয়ে আলোচনা করে ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ করছে। রাশিয়ায় সামরিক অভিযান চালাতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন উৎসাহিত করছে। ...
কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনী মুখোমুখি ( ছবি-ইউরোনিউজ ) শনিবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর তুমুল সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন। সংঘাত কবলিত এলাকা থেকে সাধারণ জনগনকে সরিয়ে নেয়া হয়েছে। গত সপ্তাহের শুরুতে দুই দেশের সীমান্তে থেমে থেমে সংঘর্ষ শুরু হয়। কিন্তু শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তা মারাত্মক পর্যায়ে পৌঁছায়। ভারী ট্যাংক, কামান এবং রকেট লঞ্চারসহ অন্যান্য অস্ত্র নিয়ে লড়াই চলে উভয়পক্ষের। গোলার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তজুড়ে। শনিবার ভোরে কিরগিজস্তান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী বাতকেন অঞ্চলের হাসপাতালে এখন পর্যন্ত ২৪ জনের লাশ পৌঁছেছে। তবে লড়াই বন্ধে শুক্রবার দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্...
চীনে বহুতল ভবনে আগুন

চীনে বহুতল ভবনে আগুন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
চীনের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দেশটির চাংশা শহরের ওই ভবনে অগ্নিকাণ্ডে তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে শুক্রবার সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে। সিসিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ভারী ধোঁয়া বের হচ্ছে এবং বেশ কয়েকটি তলায় আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই ভবনটিতে চীনের সরকারি টেলিকমিউনিকেশন্স কোম্পানি চীনা টেলিকমের অফিস রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভবনটির একাধিক তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে এবং ভারী কালো ধোঁয়া বের হচ্ছে। সিসিটিভি/০১/ডিএসই ...
রাশিয়া-চীন ব্লকে ইরান

রাশিয়া-চীন ব্লকে ইরান

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাশিয়া-চীন ব্লকে আনুষ্ঠানিকভাবে যোগ দ ইরান মধ্য এশিয়ার নিরাপত্তা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) স্থায়ী সদস্য হওয়ার জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ইরান। এর মধ্য দিয়ে রাশিয়া-চীন ব্লকে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। হোসেইন আমিরাবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এসসিওর পূর্ণ সদস্যের জন্য নথিতে স্বাক্ষর করার মাধ্যমে ইরান এখন বিভিন্ন অর্থনৈতিক, বাণিজ্যিক, ট্রানজিট এবং জ্বালানি সহযোগিতার নতুন পর্বে প্রবেশ করেছে। ইরান এমন সময় এ তথ্য প্রকাশ করলো যখন এসসিওর শীর্ষ সম্মেলনের যোগ দিতে চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতারা সমরকন্দে যাচ্ছেন। মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতেই চীন ও রাশিয়ার নেতৃত্বে এই এসসিও গঠন করা হয়েছ...
ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬ আতঙ্ক

ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬ আতঙ্ক

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬ যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ জানিয়েছে, ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬ যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে ১৪ আগস্ট এর শুরুর সপ্তাহ থেকে যুক্তরাজ্যে ৩ দশমিক ৩ শতাংশ করোনা সংক্রমণের জন্য বিএ.৪-৬ দায়ী। এর পর থেকে এর সংক্রমণ প্রায় ৯ শতাংশে পৌঁছেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া তথ্য অনুসারে, বিএ.৪-৬ এখন মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ৯ শতাংশেরও বেশি সংক্রমণের জন্য দায়ী। শুভ্র-দে/০৯/ডিএসই ...
অপ্রতিরোধ্য পারফরম্যান্সে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

অপ্রতিরোধ্য পারফরম্যান্সে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত নৈপুণ্যে লঙ্কানরা ছিল অপ্রতিরোধ্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো লঙ্কানরাই। তাদের অপ্রতিরোধ্য পারফরম্যান্সে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম যেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রূপ নিয়েছিল। টুর্নামেন্টের স্বাগতিক দলতো তারাই! কেবলমাত্র অর্থনৈতিক সংকটের কারণে নিজেদের মাঠে টুর্নামেন্টটি তারা আয়োজন করতে পারেনি, খেলতে পারেনি স্বাগতিক দর্শকদের সামনে। তার পরেও মরুর বুকে আয়োজন করে এই টুর্নামেন্ট জিতে তারা চ্যাম্পিয়ন মানি হিসেবে পেয়েছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৫৪০ টাকার মতো। রানার্স আপ পাকিস্তান অবশ্য পেয়েছে ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭০ লাখ ৭১ হাজার ৭৭০ টাকার মতো। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত নৈপুণ্যে লঙ্কানরা ছিল অপ্রতিরোধ্য। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের হার। এইটুকু অত...
গোগরা-হটস্প্রিংস সীমান্ত থেকে চীনা ও ভারতীয় সেনা প্রত্যাহার

গোগরা-হটস্প্রিংস সীমান্ত থেকে চীনা ও ভারতীয় সেনা প্রত্যাহার

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আগামী সোমবারের মধ্যে দুই দেশের সেনা প্রত্যাহার শেষ হবে ভারতের লাদাখের গোগরা-হটস্প্রিংস সীমান্ত থেকে সরতে শুরু করেছে চীনা ও ভারতীয় সেনারা। আগামী সোমবারের মধ্যে দুই দেশের সেনা প্রত্যাহার শেষ হবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। আগামী সপ্তাহে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তার আগেই গোগরা-হটস্প্রিংস সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরছে দুই দেশের সেনারা। ২০২০ সালের জুন মাসে এই সীমান্তে দুই দেশের সেনাদের প্রাণঘাতী সংঘাত হয়। ওই ঘটনায় ২০ ভারতীয় সেনা নিহত হয় এবং চীনের ৪০ সেনা নিহত কিংবা আহত হয়। এর জের ধরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে শুরু করে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, উভয়পক্ষ অস্থায়ীভাবে নির্মিত অবকাঠামো এবং এগুলোর...
শনিবার রাজকীয় উত্তরাধিকার মনোনয়ন চূড়ান্ত ঘোষনা হবে

শনিবার রাজকীয় উত্তরাধিকার মনোনয়ন চূড়ান্ত ঘোষনা হবে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাজা তৃতীয় চার্লস শুক্রবার বাকিংহাম প্রাসাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় অ্যাসেশন কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন রাজা তৃতীয় চার্লস। এই কাউন্সিল রাজকীয় উত্তরাধিকার মনোনয়নের বিষয়টি দেখভাল করে থাকে। বেলা ১১টার দিকে সেন্ট জেমস প্রাসাদের বারান্দা থেকে জনসম্মুখে শাসনভার হস্তান্তরের বিষয়টি ঘোষণা করবে কমিটি। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এর আগে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে প্রিন্স চার্লসের নাম ঘোষণা করেছিলেন রানি। স্বাভাবিকভাবেই রানির মৃত্যুর পরপর ব্রিটেনের শাসনভার চার্লসের ওপর ন্যাস্ত হয়েছে। ...