Wednesday, July 29

আন্তর্জাতিক

পুতিন এবং শি জিনংপিং বৈঠক

পুতিন এবং শি জিনংপিং বৈঠক

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দুই নেতার বৈঠক চীন-রাশিয়ার সম্পর্ক জোরদারের সবুজ সংকেত চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ এবং রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরুর পর আগামী সপ্তাহে উজবেকিস্তানে প্রথমবার বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনংপিং। মস্কোর ওপর কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে দুই নেতার বৈঠক চীন-রাশিয়ার সম্পর্ক আরও জোরদারের সবুজ সংকেত দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হংকংয়ের নাটিক্সিসের প্রধান এশিয়া প্যাসিফিক অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেরো বলেন, এশিয়ার সম্ভাব্য নতুন জ্বালানি পাইপলাইনসহ যৌথ অর্থনৈতিক প্রকল্প ঘোষণা আসতে পারে বৈঠক থেকে। বৈঠক নিয়ে মস্কো- বেইজিংয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।  আগামী ১৫ সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানের সমরকন্দে এসসিও (সাংহাই সহযোগিতা সংস্থা) ...
ব্রেস্টকে কেন্দ্র করে নতুন উত্তেজনা

ব্রেস্টকে কেন্দ্র করে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বেলারুশের ব্রেস্ট শহরে সামরিক মহড়া পোলিশ সীমান্তের কাছে বেলারুশের ব্রেস্ট শহরে সামরিক মহড়ায় উত্তেজনা দেখা গেছে অঞ্চলটিতে। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার আগে নিজেদের ভূখণ্ড মস্কোকে ব্যবহারের অনুমতি দেয় বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কা। সংবাদমাধ্যম আর জাজিরা জানিয়েছে, পোল্যান্ড ও ইউক্রেন সীমান্ত ঘেঁষে বড় ধরনের সামরিক মহড়ায় নেমেছে রাশিয়ার ঘনিষ্ট মিত্র দেশ বেলারুশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মিনস্ক এবং ভিটেবস্কের উত্তর-পূর্ব অঞ্চলের কাছেই মহড়া শুরু করেছে তারা। মিনস্ক জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সামরিক মহড়া চলবে। শত্রুদের দ্বারা দখল করা অঞ্চলগুলো মুক্ত করা এবং সীমান্ত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণে প্রতিষ্ঠায় এই অনুশীলন। আল-জাজিরা/২৭/ডিএসই ...
প্রয়োজনে তাইওয়ান  সেনাবাহিনী আত্মরক্ষায়  পাল্টা আক্রমণের অধিকার প্রয়োগ করবে

প্রয়োজনে তাইওয়ান সেনাবাহিনী আত্মরক্ষায় পাল্টা আক্রমণের অধিকার প্রয়োগ করবে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
তাইওয়ানের পাল্টা প্রস্তুতি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে যাওয়া নিয়ে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনার পারদ চরমে উঠেছে। পেলোসির সফরের পর তাইওয়ান ঘিরে নজিরবিহীন সামারিক মহড়া চালিয়েছে চীন। এদিকে, পোলেসির পর চীনের ‘কঠোর সামরিক প্রতিক্রিয়া’ উপেক্ষা করে আরো দুই দফায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা তাইওয়ান সফরে গেছেন। চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে। প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও তাদের মূলখণ্ডের সঙ্গে একদিন মিলিত করবে বলে হুমকি দিয়ে রেখেছে চীন। অন্যদিকে, তাইওয়ান সরকার বলেছে, চীন কখন তাদের শাসন করেনি। তাই তাইওয়ান নিয়ে চীনের দাবি অমূলক। মঙ্গলবার চীনের একটি ড্রোনকে গুলি করে সতর্ক করার কথাও জানিয়েছে তাইওয়ানের সেনাবাহিনী। পেলোসির তাইপে সফরের পর এই প্রথম চীনের ‘উস্কানির’ জবাব দিল তাইওয়ান। তাইওয়ানের প্রতিরক্ষা...
রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের বিজয়

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের বিজয়

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ম্যাচ জেতানো এক ইনিংস খেলে হার্দিক দুবাইয়ে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়েছে ভারত। শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ২১ রান। হারিস রউফের করা ইনিংসের ১৯তম ওভারটিই যেন ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ওই ওভারে রউফকে তিনটি বাউন্ডারি হাঁকান হার্দিক। ফলে শেষ ওভারে ভারতের দরকার পড়ে মাত্র ৭ রান। মোহাম্মদ নেওয়াজ শেষ ওভার করতে এসে প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে (২৯ বলে ৩৫) বোল্ড করে দিলে আবারও নড়েচড়ে বসেন পাকিস্তানি সমর্থকরা। নেওয়াজ পরের দুই বলে দেন মাত্র ১ রান। শেষ ৩ বলে ভারতের দরকার তখন ৬। উত্তেজনার পারদ তুঙ্গে। সেই উত্তেজনার আগুনে জলই ঢেলে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ওভারের চতুর্থ বলটি লংঅনের ওপর দিয়ে আছড়ে ফেলেন এই অলরাউন্ডার। ১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ম্য...
আদালতের নির্দেশে থাইলেন্ডের প্রধানমন্ত্রীকে   দায়িত্ব থেকে অব্যাহতি

আদালতের নির্দেশে থাইলেন্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি

আন্তর্জাতিক, প্রচ্ছদ
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা ২০১৪ সাল থেকে ক্ষমতায় আছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। তিনি মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় আছেন, এমন অভিযোগ এনে মামলা করে থাইল্যান্ডের বিরোধীদলগুলো। থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রী সর্বোচ্চ ৮ বছর দায়িত্বে থাকতে পারবেন, এমন বিধিবিধান রয়েছে। সেই হিসাবে প্রায়ুথের মেয়াদ শেষ হচ্ছে জানিয়ে বিরোধীরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। বিরোধীদের এই আবেদন বিবেচনায় নিয়ে বুধবার আদালত প্রধানমন্ত্রী ওচাকে দাপ্তরিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বলে জানায় বিবিসি। ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন প্রায়ুথ; ২০১৯ সালে সামরিক সরকারের অধীনে একটি নির্বাচনের পর তিনি ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। বিবিসি/১৮/ডিএসই ...
শব্দের চেয়ে দশগুণ বেশি গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

শব্দের চেয়ে দশগুণ বেশি গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

আন্তর্জাতিক, প্রচ্ছদ
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'কৌশলগত প্রতিরোধে বাড়তি পদক্ষেপ' হিসেবে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান কালিনিনগ্রাদে চকালভস্ক বিমান ঘাঁটিতে পৌঁছেছে। এসব ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান সার্বক্ষণিক যুদ্ধকালীন কর্তব্য পালনে প্রস্তুত থাকবে। কৌশলগত অঞ্চল হিসেবে কালিনিনগ্রাদের গুরুত্ব অনেক বেশি। এই অঞ্চলে রাশিয়ার বাল্টিক বহরের সদর দফতর। তবে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে এর কোনও সীমানা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জার্মানির কাছ থেকে কালিনিনগ্রাদ দখল করে নেয় রাশিয়া। এই অঞ্চলটির সঙ্গে ইইউ এবং ন্যাটো সদস্য দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সীমান্ত রয়েছে। ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে কালিনিনগ্রাদে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও সেখানে মোত...
কাতার বিশ্বকাপে অন্চল হিসাবে ইসরায়েলকে তালিকাভুক্ত করা হয়নি

কাতার বিশ্বকাপে অন্চল হিসাবে ইসরায়েলকে তালিকাভুক্ত করা হয়নি

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে কাতার বিশ্বকাপ দেখতে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অন্চল নির্ধারনের ক্ষেত্রে ইসরায়েলের অধিবাসীদের ফিলিস্তিনকে নিজ দেশ হিসেবে নির্বাচন করতে হবে। দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলকে ইউরোপীয় অঞ্চলেও তালিকাভুক্ত করা হয়নি। এই খবরে রীতিমত তোলপাড় চলছে বিশ্ব মিডিয়ায়। কাতার বিশ্বকাপের জন্য এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের টিকিট বিক্রির অনুমতি পেয়েছে উইন্টারহিল হসপিটালিটি নামের একটি বিক্রয় কোম্পানি। একজন লেবানিজ আরব নিউজকে বলেছেন, ‘আসলে ইসরায়েল নামে কোনও কিছুর যে অস্তিত্ব আছে, কাতার সেটাকে স্বীকৃতি দেয় না। এমনকি আরব অঞ্চলের কোনও ইভেন্টেও তাদের অংশগ্রহণ দেখতে নারাজ।’ আন্তর্জাতিক-ডেস্ক/৩৭/ডিএসই ...
মিশরে চার্চে অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত

মিশরে চার্চে অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
চার্চের ভেতরে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত রবিবার মিশরে গিজা নগরীতে আবু সেফিন মনাস্টেরি চার্চের ভেতরে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মী জানান, ইমাবাবা এলাকার কাছে আবু সিফিন চার্চে পাঁচ হাজার ধর্মীয় অনুসারী সমবেত হওয়ার সময় বৈদ্যুতিক সমস্যা থেকে আগুনের সৃষ্টি হয়। এতে মানুষের হুড়োহুড়িতে পদচাপায় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই শিশু। চার্চের এক উপসনাকারী বলেন, “লোকজন চার্চের তৃতীয় এবং চতুর্থ তলায় জড়ো হচ্ছিল। আমরা দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখলাম। লোকজন দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছিল আর একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ছিল।” “তখনই আমরা একটি শব্দ শুনি এবং স্ফূলিঙ্গ দেখতে পাই। এরপরই জানালা দিয়ে আগুন বেরোতে দেখা যায়।” রয়টার্স/১৯/ডিএসই ...
রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধনের পর  যুক্তরাষ্ট্রে রপ্তানি !

রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধনের পর যুক্তরাষ্ট্রে রপ্তানি !

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধনের পর ভারত তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর মাইকেল পাত্র জানান, রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধনের পর ভারত তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষ্যে শনিবার এক অনুষ্ঠানে মাইকেল পাত্র বলেন, ‘‘পরিশোধিত তেলজাত পণ্য পুনরায় ওই জাহাজটিতে ভরা হয় এবং সেটি কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল ছাড়াই সমুদ্র পথে রওয়ানা হয়। মাঝ সমুদ্রে গিয়ে জাহাজটি জানতে পারে সেটিকে কোথায় যেতে হবে এবং সেটি তার গন্তব্যে পৌঁছায়। সেটি নিউ ইয়র্ক গেছে।” যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে অবশ্য দিল্লি অংশ নেয়নি বা সম্মতি দেয়নি। এমনকি ইউক্রেইনে রুশ আগ্রাসনের কারণে মস্কোর নিন্দা জানাতেও রাজি হয়নি ভারত। ফলে রাশিয়া থেকে তেল কিনতে তাদের কোনো বাধা নেই। ভারতে বিশ্ব...
জলবায়ুর পরিবর্তনের কারনে ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে

জলবায়ুর পরিবর্তনের কারনে ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জার্মানির রাইন নদী শুকিয়ে যাচ্ছে সমগ্র ইউরোপ জুড়ে জলবায়ুর পরিবর্তনের কারনে খরা এখন একসময়ের প্রমত্তা নদীগুলোর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে। ফ্রান্সের দীর্ঘতম নদী লয়ারের কিছু জায়গায় এখন পায়ে হেঁটে পার হওয়া যায়। এই নদীটি এর আগে কখনও এতোটা শুস্ক হয়নি। জার্মানির রাইন নদী দ্রুত চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। ইতালির পো নদীর পানি প্রবাহ এখন স্বাভাবিকের চেয়ে দুই মিটার কম, যার প্রভাব পড়ছে চাষাবাদে। সার্বিয়ার দানিউব নদীতে এখন খনন শুরু হয়েছে। গ্রীষ্মের রেকর্ড ভাঙা তাপমাত্রা এবং বারবার তাপপ্রবাহ ইউরোপের প্রয়োজনীয় জলপথগুলোতে পানিপ্রবাহ কমে গেছে। পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউরোপজুড়ে প্রায় দুই মাস ধরে কোনও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এবং শিগগিরই বড় মাত্রায় বৃষ্টিপাত হবে তার কোনও পূর্বাভাস নেই। আশঙ্কার কথা হচ্ছে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, মহাদেশে এবারের খরা ৫০০ বছরেরও বেশ...