Wednesday, July 29

দ্রুত ন্যাটোত প্রবেশের জন্য ইউক্রেন আবেদনে স্বাক্ষর করেছে – জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ন্যাটো সামরিক জোটের সদস্যপদের জন্য আবেদন করেছেন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ন্যাটো সামরিক জোটের সদস্যপদের জন্য আবেদন করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি একটি অনলাইন ভিডিওতে ন্যাটোর আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। পুতিন মস্কোতে ইউক্রেনের ৪টি অংঞ্চলকে নিজেদের ভূখণ্ড ঘোষণার পর এমনটি ঘটলো।

টেলিগ্রামে এক ভিডিওতে জেলেনস্কি বলেন, দ্রুত ন্যাটোত প্রবেশের জন্য ইউক্রেন আবেদনে স্বাক্ষর করেছে এবং এটা আমাদের সিদ্ধান্তমূলক উদ্যোগ।

ভিডিওতে দেখা যায়, জেলেনস্কি যুদ্ধকালীন তৎপরতায় সদস্যপদ গ্রহণের ঘোষণা দিচ্ছেন এবং দেশটির প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকারের পাশে থাকা একটি দলিলে স্বাক্ষর করছেন।

ভিডিও বক্তৃতায় রাশিয়াকে ইতিহাস পুনর্লিখন এবং ‘হত্যা, ব্ল্যাকমেল, দুর্ব্যবহার ও মিথ্যা ব্যবহার করে’ সীমানা পুনর্বিন্যাস করার জন্য অভিযুক্ত করেন জেলেনস্কি। তবে, কিয়েভ এটি মেনে নেবে না বলে জানান তিনি।