
দুর্গাপূজার প্যান্ডেলে আরতি চলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
রোববার (২ অক্টোবর) রাত ৯টার দিকে ভারতের উত্তর প্রদেশের বাদোহি এলাকায় দুর্গাপূজার একটি প্যান্ডেলে আরতি চলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬০ জন।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ বলেন, অগ্নিকাণ্ডের সময় প্যান্ডেলটির ভেতরে প্রায় ১৫০ জন ছিলেন। ঘটনার তদন্ত করা হবে।
এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়েছেন।
এনডিটিভি/১০/ডিএসই
