
জার্মান কনস্যুলেট ভবনে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র
সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেইনের রাজধানী কিইভে বহুতল একটি অফিস ভবনে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। জার্মান কনস্যুলেট ওই ভবনেই অবস্থিত। যদিও হামলার সময় কনস্যুলেটে কেউ ছিল না। ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর থেকে কনস্যুলেটটি খালি পড়ে আছে।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “কয়েকমাস ধরে ওই ভবনে কোনও কাজ হচ্ছে না।” হামলার পর সেখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে জার্মান সরকার কিইভের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে জানান তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রাইমিয়ার গুরুত্বপূর্ণ সেতুতে হামলার প্রতিশোধ নিতেই ইউক্রেইনজুড়ে রুশ বাহিনীর ব্যাপক হামলা শুরু হয়েছে।
রাশিয়া ও ক্রাইমিয়ার মধ্যকার প্রধান ওই সংযোগ সেতুতে বিস্ফোরণের জন্য পুতিন ইউক্রেইনকে দায়ী করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন এবং এর পরই সোমবার কিইভসহ বিভিন্ন শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে।
ইউরোনিউজ.কম/১/ডিএসই
