Wednesday, September 16

আন্তর্জাতিক

অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া

অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দিমিত্রি মেদভেদেভ সোমবার এক প্রতিবেদনে এ খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া। রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এ ধরনের যে কোনও পদক্ষেপ তেল আবিবের সঙ্গে তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান। আল জাজিরার খবরে বলা হয়েছে, হেলমেটসহ মানবিক সহায়তা পাঠালেও এখন পর্যন্ত ইউক্রেনে সরাসরি কোনও অস্ত্র পাঠায়নি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, মেদভেদেভের বক্তব্যের বিষয়ে তার দফতর কোনও মন্তব্য করবে না। আলজাজিরা/২৮/ডিএসই ...
কংগ্রেসের সভাপতি নির্বাচন আজ, ফল প্রকাশ করা হবে বুধবার

কংগ্রেসের সভাপতি নির্বাচন আজ, ফল প্রকাশ করা হবে বুধবার

আন্তর্জাতিক, প্রচ্ছদ
শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে দীর্ঘ ২২ দশক পর আজ সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কংগ্রেসের সভাপতি নির্বাচন।ভোটের ফল প্রকাশ করা হবে আগামী বুধবার। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ নির্বাচন ঘিরে একাধিক জল্পনা, জলঘোলা হয়েছে। অবশেষে এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। এই প্রথম সভাপতি নির্বাচন থেকে নিজেদের দূরে রেখেছে গান্ধী পরিবার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে ২০০০ সালে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর বিনা ভোটে কংগ্রেসের সভাপতি হন তার ছেলে রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের ১০ আগস্ট লোকসভা ভোটে পরাজয়ের কারণে রাহুল ইস্তফা দেন। এ কারণে সোনিয়াকেই আবার দায়িত্ব নিতে হয়। তারপর আজকের এই নির্বাচন। দলীয় নেতারা অনুরোধ করলেও রাহুলরা কেউই ভোটে দাঁড়াননি। এ...
রাশিয়ার ক্ষেপণাস্ত্র আতংকে ন্যাটো সদস্য দেশগুলো আকাশ প্রতিরক্ষায় গুরুত্ব দিচ্ছে

রাশিয়ার ক্ষেপণাস্ত্র আতংকে ন্যাটো সদস্য দেশগুলো আকাশ প্রতিরক্ষায় গুরুত্ব দিচ্ছে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ইসরায়েলের অ্যারো থ্রি কিইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণের পর নিজেদের আকাশ সুরক্ষার বিষয়ে ন্যাটোভুক্ত জার্মানি সহ ১৪ টি দেশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। জার্মানি ছাড়াও সই করা দেশগুলো হল: যুক্তরাজ্য, স্লোভাকিয়া, নরওয়ে, লাটভিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, বেলজিয়াম, চেকিয়া, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং স্লোভেনিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রেথিয়নের প্যাট্রিয়ট ইউনিটস বা অতি সম্প্রতি আধুনিকায়ন করা আইআরআইএস-টি এর মত ভূমিভিত্তিক আকাশ সুরক্ষা ব্যবস্থা পশ্চিমা অনেক দেশের হাতেই এখন প্রয়োজন অনুযায়ী নেই। জানা গেছে, আকাশ প্রতিরক্ষায় তাদের পছন্দ ইসরায়েলের অ্যারো থ্রি সিস্টেম, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং জার্মানির আইআরআইএস-টি। ব্রাসেলসে নেটোর সদরদপ্তরে একটি অনুষ্ঠানে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা ল্যামব্রেখট বলেন, ‘‘এ উদ্যোগের মাধ...
নাইজেরিয়ায় বন্যায় ৫০০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ১৪ লাখের বেশি মানুষ

নাইজেরিয়ায় বন্যায় ৫০০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ১৪ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
নাইজেরিয়ায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এনডিটিভি’র এক প্রতিবেদনে জানানো হয়, নাইজেরিয়ায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। নাইজেরিয়ার মানবিকবিষয়ক মন্ত্রণালয় জানায়, বন্যায় এখন পর্যন্ত ৫০০ জন মারা গেছেন। ১৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৪৫ হাজার ২৪৯টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নষ্ট হয়েছে ৭০ হাজার ৫৬৬ হেক্টর জমির ফসল। আনামব্রা রাজ্যে গত শুক্রবার এক নৌকাডুবির ঘটনায় ৭৬ জন প্রাণ হারান। বন্যার কারণে দেশটিতে খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি পরিস্থিতির আরও অবনতি হতে পারে।  বিভিন্ন রাজ্যে ট্যাঙ্কারগুলো আটকে পড়ায় রাজধানীতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এতে পেট্রোল স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। নাইজেরিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, দেশের ...
জার্মান কনসুলেট ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

জার্মান কনসুলেট ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জার্মান কনস্যুলেট ভবনে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেইনের রাজধানী কিইভে বহুতল একটি অফিস ভবনে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। জার্মান কনস্যুলেট ওই ভবনেই অবস্থিত। যদিও হামলার সময় কনস্যুলেটে কেউ ছিল না। ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর থেকে কনস্যুলেটটি খালি পড়ে আছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “কয়েকমাস ধরে ওই ভবনে কোনও কাজ হচ্ছে না।” হামলার পর সেখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে জার্মান সরকার কিইভের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রাইমিয়ার গুরুত্বপূর্ণ সেতুতে হামলার প্রতিশোধ নিতেই ইউক্রেইনজুড়ে রুশ বাহিনীর ব্যাপক হামলা শুরু হয়েছে। রাশিয়া ও ক্রাইমিয়ার মধ্যকার প্রধান ওই সংযোগ সেতুতে বিস্ফোরণের জন্য পুতিন ইউক্রেইনকে দায়ী ক...
মালয়েশিয়ার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

মালয়েশিয়ার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাজার সম্মতিতে মালয়েশিয়ার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব দেশের রাজা আল-সুলতান আব্দুল্লাহ রি’আয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতিতে দেশটির সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফেডারেল সংবিধানের ৪০(২)(বি) অনুচ্ছেদ এবং ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, সোমবার সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে সম্মত হন রাজা। এসময় ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, সাবাহ, সারাওয়াক, মালাক্কা ও জহুর ছাড়া মালয়েশিয়ার অন্য রাজ্য সরকার তাদের নিজ নিজ প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে একযোগে ১৫তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৬০ দিনের মধ্যে নতুন সরকার গঠনের বাধ্যবাধকতাও ঘোষণা করেন তিনি। জনগণের সমর্থন এখন সবচেয়ে বড় বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যারা বিভিন্ন ধর...
রমজান কাদিরভ রুশ সেনাবাহিনীর কর্নেল জেনারেল

রমজান কাদিরভ রুশ সেনাবাহিনীর কর্নেল জেনারেল

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রমজান কাদিরভ রুশ সেনাবাহিনীর কর্নেল জেনারেল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চেচনিয়ার শাসক রমজান কাদিরভকে রুশ সেনাবাহিনীর কর্নেল জেনারেল পদে ভূষিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাদিরভ জানিয়েছেন, পুতিন ‘ব্যক্তিগতভাবে’ তাকে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট আমাকে কর্নেল জেনারেল পদে পদোন্নতি দিয়েছেন। এটি আমার একটি পদোন্নতি। চলতি সপ্তাহে কাদিরভ মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনে ছোট আকারের পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য। একই সঙ্গে তিনি বলেছেন, তার তিন কিশোর ছেলেকে ইউক্রেনে রণক্ষেত্রে পাঠাচ্ছেন। সম্প্রতি ইউক্রেনের লিম্যান শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের সমালোচনা করেছেন কাদিরভ। তিনি বলেছেন, লিম্যান থেকে সেনা প্রত্যাহারের আগে কর্নেল লাপিন তার ঘাঁটি সরিয়ে নিয়েছেন বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি লুহানস্কে। লাপিনের বিরুদ্ধ...
বাস খাদে পড়ে ২৫ জন নিহত

বাস খাদে পড়ে ২৫ জন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বিরোখাল এলাকায় বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার (৪ অক্টোবর) ভারতের উত্তরাখণ্ডে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।  রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার বলেছেন, ধুমাকোটের বিরোখাল এলাকায় বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে নারী ও শিশুসহ ৪০ জনের বেশি যাত্রী ছিলো। আহত অবস্থায় ২১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।   এ ঘটনায় টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, উত্তরাখণ্ডের পাউরিতে বাস দুর্ঘটনা হৃদয় বিদারক। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। আমি আশা করি, যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার তৎপরতা চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।  এছাড়া, বাস দুর্ঘটনায় দুঃখপ্র...
জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ – আতংকে জাপান

জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ – আতংকে জাপান

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জাপানের ওপর দিয়ে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়া মঙ্গলবার (৩ অক্টোবর) পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডে জাপান তার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে। দেশটি তার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে এবং উত্তর জাপানে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।  খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে।  দেশটি বলেছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে উড়ে যাওয়া বা ভূখণ্ড অতিক্রম করা উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য জাপান কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেনি। জাপানের প্রধান সরকারি মুখপাত্র হিরোকাজু মাতসুনো ...
দুর্গাপূজার প্যান্ডেলে আগুন, নিহত ৫

দুর্গাপূজার প্যান্ডেলে আগুন, নিহত ৫

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দুর্গাপূজার প্যান্ডেলে আরতি চলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার (২ অক্টোবর) রাত ৯টার দিকে ভারতের উত্তর প্রদেশের বাদোহি এলাকায় দুর্গাপূজার একটি প্যান্ডেলে আরতি চলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬০ জন। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ বলেন, অগ্নিকাণ্ডের সময় প্যান্ডেলটির ভেতরে প্রায় ১৫০ জন ছিলেন। ঘটনার তদন্ত করা হবে।  এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়েছেন।  এনডিটিভি/১০/ডিএসই ...