রাশিয়ার ক্ষেপণাস্ত্র আতংকে ন্যাটো সদস্য দেশগুলো আকাশ প্রতিরক্ষায় গুরুত্ব দিচ্ছে
ইসরায়েলের অ্যারো থ্রি
কিইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণের পর নিজেদের আকাশ সুরক্ষার বিষয়ে ন্যাটোভুক্ত জার্মানি সহ ১৪ টি দেশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।
জার্মানি ছাড়াও সই করা দেশগুলো হল: যুক্তরাজ্য, স্লোভাকিয়া, নরওয়ে, লাটভিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, বেলজিয়াম, চেকিয়া, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং স্লোভেনিয়া।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রেথিয়নের প্যাট্রিয়ট ইউনিটস বা অতি সম্প্রতি আধুনিকায়ন করা আইআরআইএস-টি এর মত ভূমিভিত্তিক আকাশ সুরক্ষা ব্যবস্থা পশ্চিমা অনেক দেশের হাতেই এখন প্রয়োজন অনুযায়ী নেই।
জানা গেছে, আকাশ প্রতিরক্ষায় তাদের পছন্দ ইসরায়েলের অ্যারো থ্রি সিস্টেম, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং জার্মানির আইআরআইএস-টি।
ব্রাসেলসে নেটোর সদরদপ্তরে একটি অনুষ্ঠানে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা ল্যামব্রেখট বলেন, ‘‘এ উদ্যোগের মাধ...









