Wednesday, September 16

ব্রেস্টকে কেন্দ্র করে নতুন উত্তেজনা

বেলারুশের ব্রেস্ট শহরে সামরিক মহড়া

পোলিশ সীমান্তের কাছে বেলারুশের ব্রেস্ট শহরে সামরিক মহড়ায় উত্তেজনা দেখা গেছে অঞ্চলটিতে। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার আগে নিজেদের ভূখণ্ড মস্কোকে ব্যবহারের অনুমতি দেয় বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কা।

সংবাদমাধ্যম আর জাজিরা জানিয়েছে, পোল্যান্ড ও ইউক্রেন সীমান্ত ঘেঁষে বড় ধরনের সামরিক মহড়ায় নেমেছে রাশিয়ার ঘনিষ্ট মিত্র দেশ বেলারুশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মিনস্ক এবং ভিটেবস্কের উত্তর-পূর্ব অঞ্চলের কাছেই মহড়া শুরু করেছে তারা।

মিনস্ক জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সামরিক মহড়া চলবে। শত্রুদের দ্বারা দখল করা অঞ্চলগুলো মুক্ত করা এবং সীমান্ত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণে প্রতিষ্ঠায় এই অনুশীলন।

আল-জাজিরা/২৭/ডিএসই