Friday, September 18

Author: Rezaul Karim

মাইকে শুয়োরের বাচ্চা গালি দেয়ায় দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে শোকজ

মাইকে শুয়োরের বাচ্চা গালি দেয়ায় দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে শোকজ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগের লালবাগ থানা ইউনিটের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতেই বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে স্থানীয় আওয়ামী লীগের চার পক্ষ।  এ সময় বিশৃঙ্খলা থামাতে গিয়ে মাইক হাতে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেন বিশৃঙ্খলাকারীদের। সম্মেলনের নেতাকর্মীদের মধ্যে মোট পাঁচ দফায় হাতাহাতি মারামারি হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, অসাংগঠনিক শব্দ ব্যবহার করায় দলের গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক হুমায়ূন কবিরকে শোকজ করা হয়। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘লাফালাফি, বাড়াবাড়ি করবেন না। নির্বাচনের ১৪ মাস বাকি। অথচ শোডাউন দিয়ে শক্তি প্রদর্শন শুরু করে...
উর্দুভাষীদেরও ভোটার করেছে শেখ হাসিনার সরকার – নানক

উর্দুভাষীদেরও ভোটার করেছে শেখ হাসিনার সরকার – নানক

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ স্মরণী চত্বরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘উর্দুভাষীদেরও ভোটার করেছে শেখ হাসিনার সরকার। আপনারা একসময় ভোটার ছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সে অধিকার দিয়েছে, এখন আপনাদের সন্তানেরা লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সরকারি চাকরিও করছে।’ নানক বলেন, ‘গৃহ ও ভূমিহীন ৩০ লাখ পরিবারকে বর্তমান সরকার আশ্রয়ের ব্যবস্থা করেছে। তাই রেলের ভূমিতে বসবাসকারী উর্দুভাষীদের পুনর্বাসন না করে কোনো উচ্ছেদ করা হবে না। মনে রাখবেন, দেশে একজন শেখ হাসিনা রয়েছেন, তিনি থাকতে কেউ গৃহহীন হবে না।’ সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ...
১১১ দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন  তাকরিম

১১১ দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন তাকরিম

জাতীয়, প্রচ্ছদ
১১১ দেশের হাফেজ প্রতিযোগিতায় তৃতীয় তাকরিম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যকার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। সৌদি আরবের মক্কায় ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়।  মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। এসময় তার হাতে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। ...
‘পে স্টেশন’ নামে নতুন পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে লাইসেন্স প্রদান

‘পে স্টেশন’ নামে নতুন পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে লাইসেন্স প্রদান

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
সার্ভিস হাব লিমিটেডকে পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে একটি সার্কুলার জারি করে সার্ভিস হাব লিমিটেডকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স দি‌য়ে‌ছে। সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৭ (এ) (ই) ধারার ক্ষমতাবলে জারি করা বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪ অনুসারে বাংলাদেশ ব্যাংক সার্ভিস হাব লিমিটেড কে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের শর্ত সাপেক্ষে দে‌শের অভ্যন্তরে ‘পে স্টেশন’ ব্রান্ড নামে পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর নিকট পাঠানো...
মুক্তারপুরে পুলিশের সাথে  সংঘর্ষে আহত যুবদল নেতা মারা গেছেন

মুক্তারপুরে পুলিশের সাথে সংঘর্ষে আহত যুবদল নেতা মারা গেছেন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
শাওনের মৃত্যুর খবরে ঢামেক হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাস মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত যুবদল নেতা শাওন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাওন সদর উপজেলার মিরকাদিম পৌর যুবদল নেতা। শাওনের বাবা সোহরাব আলী ও ভাই সোহান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। শাওন এক ছেলে সন্তানের জনক ছিলেন। শাওনের ভাই সোহান জানান, রাতে পরিবারের লোকজন শাওনের মৃত্যুর খবর পান। এ খবরে যুবদলের মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামের নিজ বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাওন অটোচালক ছিলেন। শুক্রবার বাদ জুম্মা নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শাওনের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালে উপস্থিত নেতা কর্মীরা। শনিবার (২...

বাকশালী ইতিহাসের পুনর্লিখনে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে – রিজভী

প্রচ্ছদ
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একনায়কতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়েছে। বাকশালী ইতিহাসের পুনর্লিখনে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। বিচার, প্রশাসন, জাতীয় সংসদ ও নির্বাচন কমিশন সবাই মুখোশের আড়ালে বাকশালী চেতনা ধারণ করে আওয়ামী সরকারের পক্ষে কাজ করে চলছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিরোধী রাজনীতির কর্মসূচিতে সহিংস আক্রমণ কোন গণতান্ত্রিক রীতির আওতায় পড়ে? আমরা আওয়ামী গণতন্ত্রের আরেকটি নমুনা দেখলাম গতকাল, মুন্সিগঞ্জে পুলিশের সহিংস তাণ্ডবে। পুলিশ এবং পুলিশের ভেতর থেকে খালিগায়ে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে বৃষ্টির মতো গুলি করছিল বিএনপির সমাবেশে, তারা কারা? একতরফা নির্বাচন, বিরোধী কণ্ঠস্...
দেশে ফিরে প্রধানমন্ত্রী নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে পুরস্কার দেবেন

দেশে ফিরে প্রধানমন্ত্রী নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে পুরস্কার দেবেন

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে অর্থ পুরস্কার দেবেন। এছাড়া যেসব খেলোয়াড়ের বাড়িতে ঘরের প্রয়োজন, তিনি তাদের ঘর দেবেন। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের পারিবারিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ দলের গোলরক্ষক রুপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে রুপনা চাকমার জরাজীর্ণ ঘরের ছবি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এই নির্দেশ দেন। প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। ...
সরকারি চাকরিপ্রার্থীদের  বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ মাসের ছাড়

সরকারি চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ মাসের ছাড়

জাতীয়, প্রচ্ছদ
৩৯ মাসের ছাড় ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি চাকরিপ্রার্থী করোনা মহামারির কারণে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ মাসের ছাড় ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনার চিঠি দেওয়া হয়েছে। তবে বিসিএস পরীক্ষা এর আওতায় আসবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগ এবং সংস্থাগুলোকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ ২০২০ সালের ২৫ মার্চের পর থেকে যাদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩০ বছর পার হয়েছে বা হচ্ছে, তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের...
আক্রমণাত্মক রুশবিরোধী নীতিতে পশ্চিমা বিশ্ব সীমা অতিক্রম করেছে – পুতিন

আক্রমণাত্মক রুশবিরোধী নীতিতে পশ্চিমা বিশ্ব সীমা অতিক্রম করেছে – পুতিন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, ‘যদি আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা হুমকির সম্মুখীন হয়, আমরা সন্দেহাতীতভাবে রাশিয়া এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য সব উপায় ব্যবহার করব - এটি ফাঁকা বুলি নয়।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রিজার্ভ সেনা তলব করেছে রাশিয়া। মূলত ইউক্রেনের ওপর হামলা জোরদারের জন্যই এই সেনাদের তলব করেছেন পুতিন। রাশিয়ার সীমানান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে পুতিন অভিযোগ করেন, পশ্চিমারা তার দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। তারা মস্কোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের বিষয়ে আলোচনা করে ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ করছে। রাশিয়ায় সামরিক অভিযান চালাতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন উৎসাহিত করছে। ...
ইউক্রেনে যুদ্ধ বন্ধে   বৈশ্বিক সংহতি জরুরি – শেখ হাসিনা

ইউক্রেনে যুদ্ধ বন্ধে বৈশ্বিক সংহতি জরুরি – শেখ হাসিনা

জাতীয়, প্রচ্ছদ
জাতিসংঘ মহাসচিবের গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২১ সেপ্টেম্বর) গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ (জিসিআরজি) চ্যাম্পিয়নদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের গোলটেবিল বৈঠকে যুদ্ধের অবসান ঘটাতে ছয় দফা প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেনে যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার জন্য বৈশ্বিক সংহতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন, এ যুদ্ধ অর্থনীতি বিপর্যস্ত করেছে। করোনাভাইরাস পরিস্থিতি কাটিয়ে ওঠা ও এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ যোগ করেছে। তিনি বলেন, আমাদের এই রক্তক্ষয়ী ও বিপর্যয়কর সংকটের অবসানের উপায় খুঁজে বের করতে হবে। বিভিন্ন নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে মানুষকে গভীরভাবে আঘাত করছে, বিশেষ করে সরাসরি সংঘাতের সংশ্লিষ্ট দেশগুলো এবং উন্নয়নশীল ও স্বল্পোন্নত বিশ্বের মানুষকে বেশি আঘাত করছে। ইউক্র...