Friday, September 18

Author: Rezaul Karim

রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে শ্রমিক লীগ নেতা কুপিয়ে হত্যা করেছে

রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে শ্রমিক লীগ নেতা কুপিয়ে হত্যা করেছে

জাতীয়, প্রচ্ছদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় বুধবার রাত ৯ টার দিকে রাকিব হাসান (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রাত ৯টার দিকে দেলোয়ার হোসেনসহ তার ৮-১০ জন অনুসারী মোটরসাইকেলযোগে এসে তাকে কুপিয়ে হত্যা করে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ‘রাতে কাঠপট্টি এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে রাকিব হাসানের ওপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ নারায়ণগঞ্জের সিনি...
ছাড়পোকার হাত থেকে মুক্তি সহজ নয়, তবে..

ছাড়পোকার হাত থেকে মুক্তি সহজ নয়, তবে..

প্রচ্ছদ, মুক্তমত
সোফা বা বিছানার নিচে ছারপোকা আবাস গড়ে মশার মতো ছারপোকাও মানুষের রক্ত চুষে থাকে। বাসা-বাড়িতে মশার হাত থেকে কয়েল বা মশারি টানিয়ে মুক্তি পাওয়া গেলেও, ছারপোকার হাত থেকে মুক্তি পাওয়া সহজ ব্যাপার নয়। কেননা সোফা বা বিছানার নিচে ছারপোকা আবাস গড়ে। বেশিরভাগ ক্ষেত্রে বিছানা, মশারি, বালিশে ছারপোকার উপদ্রব দেখা দেয়। বিছানা ছাড়াও ছারপোকার অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে সোফা এবং অন্যান্য আসবাবপত্র। মূলত অপরিষ্কার বিছানা ও অগোছালো আসবাবপত্রের কারণেই ছারপোকার উপদ্রব ঘটে। যা হোক, সহজে ছারপোকা দমনের উপায় জেনে নিন। * ঘরের যে জায়গায় ছারপোকা আছে সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করে দিন। প্রত্যেকদিন এটি স্প্রে করতে পারলে আরো ভালো। দেখবেন, কয়েকদিনের মধ্যে সব ছারপোকা দূর হয়ে গেছে। * ছারপোকা তাড়ানোর জন্য অ্যালকোহল খুব ভালো কাজ দেয়। ছারপোকা আক্রা...
মুন্সিগন্জে বিএনপির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৫০

মুন্সিগন্জে বিএনপির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৫০

জাতীয়, প্রচ্ছদ
বিএনপির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপির কর্মীদের সাথে পুলিশের শুরু হওয়া সংঘর্ষে ৬ পুলিশ সহ আহত হয়েছে অন্তত ৫০ জন। পুলিশ জানায়, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে পুলিশ। আহতরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিজ্জামান, এসআই মাইনউদ্দিন, এসআই সুকান্ত, এসআই আমিনুল, এসআই অজিদ, সাংবাদিক কাজী দিপু, গোলজার হোসেনসহ অন্যরা। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব (অপরাধ ও প্রশাসন) বিষয়টি নিশ্চিত করেছেন। সুমন-ইসলাম...
দক্ষিণ এশিয়া বিজয়ের পতাকা উড়িয়ে দেশে এসেছে নারী ফুটবল দল

দক্ষিণ এশিয়া বিজয়ের পতাকা উড়িয়ে দেশে এসেছে নারী ফুটবল দল

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে বাংলাদেশে পা রেখেছে নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বেমুকুট নিয়ে বুধবার দুপুরে বাংলাদেশে পা রেখেছে নারীরা। তাদের বহনকারী বিমান দুপুর ১টা ৪৫ মিনিটে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বে মেয়েদের এই অর্জনকে সবাই বলছে বাংলাদেশের জয়। তাই তো তাদের বরণ করে নিতে বিমানবন্দরে হাজির শতশত সমর্থক, শুভাকাঙ্খীরা। হাজির হয়েছেন তাদের আইডল মেনে ফুটবলে পা লেখানো একাধিক কিশোরী। কেউ এসেছেন ফুল নিয়ে। কেউ বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে। ক্রিকেট মাঠে সদা উপস্থিত হওয়া টাইগার শোয়েবও বিমানবন্দরে হাজির মেয়েদের সমর্থন জুগাতে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিজয়ী মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করে দিয়েছে। সেই বাসেই চড়ে চ্যাম্পিয়নরা বিমানবন্দর থেকে বনানী, মহাখালী হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় স্মরণী উড়া...
মহাসড়কে ডাকাতির ঘটনায় তালিকা চুড়ান্ত – অভিযান শুরু হচ্ছে

মহাসড়কে ডাকাতির ঘটনায় তালিকা চুড়ান্ত – অভিযান শুরু হচ্ছে

জাতীয়, প্রচ্ছদ
মহাসড়কে ডাকাতির তালিকা ধরে বড় ধরনের অভিযান শুরু হচ্ছে সম্প্রতি মহাসড়কে বাসে ডাকাতিসহ ধর্ষণের ঘটনার পর গত পাঁচ বছরে সারাদেশে মহাসড়কে ডাকাতির তালিকা করে হাইওয়ে পুলিশের সদর দপ্তর পর্যালোচনা শুরু করছে। এ তালিকা ধরে শিগগির বড় ধরনের অভিযান শুরু করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। মহাসড়কে চলাচলকারী বাসগুলোর একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রী তুলে আবার নির্দিষ্ট স্থানে নামিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু তারা মহাসড়কের যত্রতত্র যাত্রী তোলে বলে অভিযোগ। বাসচালকদের দাবি, রাতে কিছু লোভী চালক, সুপারভাইজর ও হেলপারের কারণে বাসে ডাকাতি হয়। তারা রাস্তার মাঝ থেকে যাত্রী তোলেন। রাতে ফাঁকা জায়গায় পুলিশের জোরালো টহল না থাকার কারণে সুযোগ নেয় ডাকাতরা। পুলিশ কর্মকর্তারা বলছেন, বাসে যাত্রীদের ভিডিও করা, সিসি ক্যামেরা স্থাপন এবং প্যানিক বাটন লাগানোর মাধ্যমে ডাকাতি রোধ সম্ভব। কিন্তু এসব আধুনিক...
প্রতিটি সেক্টরে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে সরকার

প্রতিটি সেক্টরে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে সরকার

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে সাধারণ পরিষদের সভাপতি কাসাবা কোরোসি আহূত ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডারর্স এর উচ্চ পর্যায়ের বৈঠকে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আজকের আন্তঃসংযুক্ত চ্যালেঞ্জে নারী নেতাদের দ্বারা রূপান্তরমূলক সমাধান।’ প্রধানমন্ত্রী বলেন, সংকটের সময় নারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সংকটের কার্যকর সমাধান খুঁজে বের করার জন্য সিদ্ধান্ত গ্রহণে নারীদের যুক্ত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিষয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, সরকার নারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য নতুন উপায় তৈরি করাসহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন ...
সম্রাট গুরুতর অসুস্থ হয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে

সম্রাট গুরুতর অসুস্থ হয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ইসমাইল চৌধুরী সম্রাট ( সংগৃহিত ) মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট গুরুতর অসুস্থ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ বাসায় মাথা ঘুরিয়ে বাথরুমে পড়ে যান সম্রাট। এরপর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে তাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই হাইপারটেনশন, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত সম্রাট। চিকিৎসকরা ধারণা করছেন, এসব কারণেই হয়তো বাথরুমে পড়ে গেছেন। তার হার্টের কোনও সমস্যা আছে কিনা জানার জন্য ভর্তি করা হয়েছে। ইসিজি, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে। বুধবার তার শারীরিক অবস্থা নিশ্চিত হবেন চিকিৎসকরা।  আলম/২২/ডিএসই ...
সাকিবের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ দুর্নীতি দমন কমিশন দেখছে – দুদক সচিব

সাকিবের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ দুর্নীতি দমন কমিশন দেখছে – দুদক সচিব

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
দুদকের শুভেচ্ছাদূত বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সম্প্রতি জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, শেয়ারবাজারে কারসাজি, নিজের বাবার নাম জালিয়াতি করার অভিযোগ উঠেছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে।  দুদকের শুভেচ্ছাদূত সাকিব আল হাসানের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ উঠেছে- এ অবস্থায় তি‌নি শুভেচ্ছাদূত থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেছেন, ‘অভিযোগ এলেই তো সঙ্গে সঙ্গে কোনও কিছু হয় না। একটু সময় দেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশন দেখছে, অপেক্ষা করুন।’ তি‌নি বলেন, ‘আপনারা জানেন যে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার এবং দলের অধিনায়ক। তার সঙ্গে দুদকের ২০১৮ সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যে চুক্তিটি হয়েছিল। সেটি ছিল বিনা পা...
আপনারা ফাঁকা মাঠে তাফালিং করবেন, আর আওয়ামী লীগ আঙ্গুল চুষবে?

আপনারা ফাঁকা মাঠে তাফালিং করবেন, আর আওয়ামী লীগ আঙ্গুল চুষবে?

জাতীয়, প্রচ্ছদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজপথে আন্দোলনে করুন শান্তিপূর্ণভাবে। আসুন, খেলা হবে। দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, আমরাও মাঠ ছাড়ব না। রাজপথ দখল নিতে হবে। সতর্ক অবস্থায় থাকতে হবে। আপনারা ফাঁকা মাঠে তাফালিং করবেন, আর আওয়ামী লীগ আঙ্গুল চুষবে, এটা মনে করবেন না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২২ দলীয় জোট গতবারও ছিল। সেই ২২ দলের অবস্থা জগাখিচুড়ি, ছত্রভঙ্গ। এবারও পরিণতি হচ্ছে আষাঢ়ের তর্জন-গর্জনই সার। কাজেই লাফালাফি করবেন না, বাড়াবাড়ি করবেন না। আমাদের নেতাদেরও বলব লাফালাফি, বাড়াবাড়ি করবেন না। নির্বাচনের ১৪ মাস বাকি।’ তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে এসেছি, ক্যাম্পাসে যারা বিশৃঙ্খলা করবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করবে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করবে, শেখ হাসিনা ...
ছাত্রলীগ এখন রক্তচোষা ভ্যাম্পায়ার – রিজভী

ছাত্রলীগ এখন রক্তচোষা ভ্যাম্পায়ার – রিজভী

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, রক্ত তৃষ্ণায় কাতর হয়ে গেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। গতকাল গণমাধ্যমে এসেছে কিভাবে চাইনিজ কুড়াল নিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাদের বাড়িতে গিয়ে নেকড়ের মতো হামলা চালাচ্ছে তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন হামলা করার জন্য আমরা কোনো নির্দেশনা দেইনি। তার এ কথাতেই প্রমাণিত হয় ওবায়দুল কাদের সাহেবরাই নির্দেশ দিয়েছেন হামলা করার জন্য। না হলে একটা ছাত্রের হাতে চাইনিজ কুড়াল থাকবে কেন? রামদা থাকবে কেন? পাড়ায়-মহল্লায় গ্রামে-গঞ্জে থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ছাত্রলীগ মানেই হচ্ছে মূর্...