Friday, September 18

Author: Rezaul Karim

ইডেন কলেজে সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে ছাত্রলীগের তদন্ত কমিটি

ইডেন কলেজে সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে ছাত্রলীগের তদন্ত কমিটি

জাতীয়, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের কোন্দলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ছাত্রলীগ ইডেন কলেজ শাখায় সংঘটিত বিশৃঙ্খলার তদন্তে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তিলোত্তমা শিকদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সিট বাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে গণমাধ্যমে কথা বলেন কলেজ ছাত্রলীগের সহ-সভা...
কখনও কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ – প্রধানমন্ত্রী

কখনও কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগদান শেষে শনিবার (২৪ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটেই ক্ষমতায় আসে। কখনও কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি বরং আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে। তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছিলেন তারা কারা? আওয়ামী লীগ সব সময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। বিএনপিকে আশ্বস্ত করে তিনি বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জনগণ নির্বাচনে অবাধে তাদের ভোট দেবে। আমি মনে করি, তারা (বিএনপি) সত্যিই চিন্তিত যে একটি স্বচ্ছ নির্বাচন হবে। কারণ তারা ভোট কারচুপি এবং ভোটার তালিকায় ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার রাখার সুযোগ পাচ্ছে না। অন্যথায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি বলেন, নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ভোট দেবে। ...
ভৈরবে তিনজন গুলিবিদ্ধসহ ২০ আহত

ভৈরবে তিনজন গুলিবিদ্ধসহ ২০ আহত

জাতীয়, প্রচ্ছদ
সংঘর্ষ থামাতে ৪২ রাউন্ড বুলেট নিক্ষেপ করে পুলিশ কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহরের ভৈরবপুর এলাকায় শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দফায় দফায় দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় ১০টির বেশি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষ থামাতে ৪২ রাউন্ড বুলেট নিক্ষেপ করে পুলিশ। তবে কী কারণে দুইপক্ষের মধ্য সংঘর্ষ হয়েছে তা কেউ বলতে পারছেন না। পুলিশের গুলিতে গুরুতর আহত ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে ইমতিয়াজ আহমেদকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হন একই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে অপু (২৭) ও জামাল মিয়ার ছেলে দুর্জয় (২২)। অন্যান্য আহতরা হলেন- রাবিম (১৬), রাফসা (৬), মবিন (২০), রাশিদ মিয়া (২৫), খোকন মিয়া (১৪) সহ আরও অনেকেই। তারা ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।...
চাঁদপুর জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মো. রফিকুল্লাহ খুন

চাঁদপুর জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মো. রফিকুল্লাহ খুন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
নিহত বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল্লাহ শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল্লাহ ছুরিকাঘাতে খুন হয়েছে। তিনি অবিবাহিত এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। রাতে পুলিশের একাধিক টিমসহ ঘটনাস্থল পরিদর্শন শেষে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, ‘আমরা রফিকুল্লাহ খুনে ব্যবহৃত ছুরিসহ বেশকিছু আলামত সংগ্রহ করেছি। তদন্ত কাজ শেষ হলে দ্রুত এ হত্যাকান্ডে জড়িত কে বা কারা তা নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।’  জিঙ্গাসাবাদের জন্য রফিকউল্লাহ'র কেয়ারটেকার মিরাজ নামে এক যুবককে আটক করে পুলিশ। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের সাবেক প...
জাতিসংঘের ‘সবচেয়ে বড় সমস্যা’ এখন নিরাপত্তা পরিষদ – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাতিসংঘের ‘সবচেয়ে বড় সমস্যা’ এখন নিরাপত্তা পরিষদ – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জাতিসংঘের সাধারণ পরিষদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষনে মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য প্রায়ই তাদের ভেটো ক্ষমতার অপব্যবহার করে দ্বন্দ্ব সমাধান করা অসম্ভব করে তোলে। তিনি অভিযোগ করে বলেন, অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমারের পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুতর কোন পদক্ষেপ নেয়নি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নেয়। ইসমাইল সাবরি তার ২২ মিনিটের ভাষণের প্রায় পুরোটা সময় নিরাপত্তা পরিষদের তীব্র সমালোচনা করেছেন। তার মতে জাতিসংঘের ‘সবচেয়ে বড় সমস্যা’ এখন নিরাপত্তা পরিষদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে নিরাপত্তা পরিষদ এই পরিস্থিতি মোকাবেলায় কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি। ক...
ভোটারের ১০ আঙুলের ছাপ লাগবে এনআইডিতে

ভোটারের ১০ আঙুলের ছাপ লাগবে এনআইডিতে

জাতীয়, প্রচ্ছদ
আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে ইসি ২০২৩ সালের জানুয়ারি থেকে মাঠ পর্যায়ে ভোটারদের ১০ আঙুলের ছাপ নেওয়ার কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসি এই কার্যক্রম শুরু করবে। কমিশন জানিয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ভোটারের ১০ আঙুলের ছাপ লাগবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উইংয়ের ডিজি এ কে এম হুমায়ূন কবীর শনিবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান। হুমায়ূন কবীর বলেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে ইসি। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) যাদের চার আঙুলের ছাপ দেওয়া আছে, তাদের পুনরায় ছাপ দিতে হবে। তবে যারা স্মার্টকার্ড সংগ্রহ করার সময় দশ আঙুলের ছাপ দিয়েছেন, তাদের আর দিতে হবে না। তিনি বলেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ভোটারের ফিঙ্গারপ্রিন্...
বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে – ওবায়দুল কাদের

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনাদের সাবধান ও সর্তক থাকতে হবে। আক্রমণকারী নয়, সংযমী হয়ে থাকতে হবে। মিটিং-মিছিলে সংযত হয়ে কথা বলতে হবে।’ রাজপথ আমরা কাউকে ইজারা দেইনি মন্তব্য করে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট বেশি দূরে নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে ব...
দুই কক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা হবে – রুমিন ফারহানা

দুই কক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা হবে – রুমিন ফারহানা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিএন‌পির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল ক‌বির খান জানিয়েছেন, শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর একটি হোটেলে বিএনপির মিডিয়া সেল আয়োজিত মতবিনিময় সভায় বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এক কক্ষ বিশিষ্ট সংসদ বাদ দি‌য়ে দুই কক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা হবে।’ সভায় রুমিন ফারহানা বলেন, ‘রাজপ‌থে আন্দোলনরত বিএন‌পির নেতাকর্মী‌দের ওপর সরকারের এত অত্যাচারের পরও বিএনপি নেতাকর্মীরা মাঠ ছা‌ড়ে‌নি, তারা মাঠেই আছে। প্রতিটি প্রোগ্রামে হাজার হাজার মানুষ যোগ দি‌চ্ছে। রাস্তা থে‌কে পুলিশ সরিয়ে নিলে আওয়ামী লীগ কতক্ষণ রাজপথে থাকতে পারবে, সেটিই বড় প্রশ্ন।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট সরকারকে মোকাবিলা করতে হচ্ছে বিএনপিকে। এটিই বিএনপির জন্য বড় ধর‌নের চ্যালেঞ্জ ব‌লে ম‌নে ক‌রি।’ রাসেল/২১/ড...
ইউএনও লুনার তদারকিতে     দেশ সেরা চেয়ারম্যান আলাল উদ্দিন

ইউএনও লুনার তদারকিতে দেশ সেরা চেয়ারম্যান আলাল উদ্দিন

জাতীয়, প্রচ্ছদ
কুলিয়ারচর উপজেলা পরিষদে অনুষ্ঠিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশ সেরা হয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পরিষদ আলাল উদ্দিন চেয়ারম্যান। কুলিয়ারচর উপজেলা পরিষদে অনুষ্ঠিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভায় রামদী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিনকে শ্রেষ্ঠত্বের সনদ ও ক্রেস্ট প্রধান করেন। সূত্রে জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরুর পর থেকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনার যথাযথ তদারকির প্রেক্ষিতে আজকের এই দেশ সেরা হওয়ার গৌরব অর্জন সম্ভব হয়েছে। রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন জানান, সকলের সহযোগিতায় এই প্রাপ্তি রামদী ইউনিয়ন সহ কুলিয়ারচর উপজেলা ও কিশোরগঞ্জ জেলার। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, শুরু থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আমরা ...
বর্তমান পৃথিবীর  আন্তর্জাতিক ডিপ্লোম্যাসিতে এরদোয়ান সবচেয়ে সফল

বর্তমান পৃথিবীর আন্তর্জাতিক ডিপ্লোম্যাসিতে এরদোয়ান সবচেয়ে সফল

আন্তর্জাতিক, প্রচ্ছদ, মুক্তমত
খাদ্য রপ্তানি চুক্তি তুরস্কের প্রসিডেন্ট এরদোয়ানের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্য রপ্তানির চুক্তির পর রাশিয়া-ইউক্রেন বন্দী বিনিময় আন্তর্জাতিক ডিপ্লোম্যাসিতে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বন্দি বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২১৫ জনইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে। যাদের বেশিরভাগই আযোভ ব্যাটিলিয়নের সদস্য এবং মারিওপোল পতনের পর ধরা পড়েছিলো। বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী এদের একটা অংশ যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তুরস্কের বাইরে যেতে পারবে না। তবে তারা তুরস্কে পরিবার নিয়ে এসে তাদের সাথে দেখা করা বা একত্রে বসবাস করতে পারবে। এসময় ইউক্রেন ৫৫ জন রুশ, রুশপন্থি ইউক্রেনীয় এবং ইউক্রেনে নিষিদ্ধ ঘোষিত রুশপন্থি একটি দলের প্রধান ভিক্তর মেদভেদচাককে মুক্তি দিয়েছে। রুশপন্থী এই নেতার মুক্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট এরদোয়ানকে মধ্যস্থতা করতে বিশেষ ভাবে অনুরোধ করেছিলেন। রাশিয়া-ইউক...