
দামুড়হুদা সীমান্ত
শনিবার (৮ অক্টোবর) রাত ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে ।
নিহতের মেজো ভাই ইন্তাজুল আলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম জানান, রাতে সীমান্তে মহিষ আনতে যান মুনতাজসহ কয়েকজন বাংলাদেশী। রাত ১ টার দিকে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের অপরপাশ থেকে ৭-৮ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুনতাজ। পরে সকালে তার লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
উল্ল্যেখ্য ২০২০ সালের ১৮ অক্টোবর, রবিবার ভোর ৪.১৫ মিনিটে দামুরহুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ৮৯ নাম্বার পিলারের কাছে ওমিদুল ইসলাম নামে এক যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ঘটনাটি শোনার পর মুনতাজের মরদেহ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে পত্র প্রেরণ করা হয়েছে।
স্বাধীন/২৪/ডিএসই
