স্নোডেনকে রাশিয়া নাগরিকত্ব দিয়েছে
এডওয়ার্ড স্নোডেন
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে সাবেক ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২০১৩ সালে গোপন নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে বিশ্বে আলোড়ন তুলেছিলেন স্নোডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফাঁসের ঘটনায় সামনে আসে নিজ দেশের নাগরিকদের ওপর মার্কিন গোয়েন্দা নজরদারির ভয়াবহতা। তথ্য ফাঁসের পর থেকেই স্নোডেন পালিয়ে বেড়াচ্ছেন নিজ দেশ থেকে। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তাতে মার্কিন আইন অনুযায়ী তার অন্তত ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।
এই বিষয়ে তাৎক্ষণিকভাবে স্নোডেনের প্রতিক্রিয়া জানা যায়নি।
রয়টাসর্স/২৯/ডিএসই
...









