Thursday, September 17

Author: Rezaul Karim

দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনার – মির্জা ফখরুল

দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনার – মির্জা ফখরুল

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
রংপুরের ঈদগাহ মাঠের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ সরকারের পতন ঘটাতে বিএনপি বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে মাঠে নেমেছে। আগামী জাতীয় নির্বাচনসহ দেশে যেকোনো নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি অংশ নেবে না।’ দুর্ভিক্ষ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সভায় বলেছেন, দেশ নাকি মধ্যম আয়ের দেশের রূপান্তরিত হচ্ছে। তাহলে এদেশে দুর্ভিক্ষ আসবে কেনো। শেখ হাসিনা বিভিন্ন প্রোগ্রামে বলেন, দুর্ভিক্ষ আসছে দুর্ভিক্ষ আসছে। দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনাকে নিতে হবে।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, ‘তিনবারের সফল প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এই সরকার তার সুচিকিৎসার...
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সভা হয়। সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর হবে। গণভবনের গেটে দাড়িয়ে তিনি বলেন, প্রতি বছর দুই দিন সম্মেলন হলেও এবার এক দিনেই হবে। সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।’ তিনি জানিয়েছেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের সমাবেশ হবে। সেখানে সরাসরি অংশ নেবেন দলটির সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের ২১তম সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২১ ডিসেম্বর। ওই সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনঃনির্বাচিত হন। আশরাফুল-করিম/২৯/ডিএসই ...
সাইকেলে, পায়ে হেটে সমাবেশে আসছে হাজার হাজার বিএনপির নেতাকর্মী

সাইকেলে, পায়ে হেটে সমাবেশে আসছে হাজার হাজার বিএনপির নেতাকর্মী

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চ শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর মোটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটের মধ্যেই শুক্রবার (২৮ অক্টোবর) রাত থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। অনেকে গত বৃহস্পতিবার এসে সমাবেশস্থল ও আশপাশ এলাকায় অবস্থান করছেন। সেখানে আসা নেতাকর্মীদের জন্য নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে। এসব প্যান্ডেলে অবস্থান করছেন দলটির কয়েক হাজার নেতাকর্মী। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আজ দুপুরে শুরু হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। রবিউল-হোসেন/১৯/ডিএসই ...
কোনও প্রার্থীকে জয়ী করার দায়িত্ব নেওয়া হবে না – শেখ হাসিনা

কোনও প্রার্থীকে জয়ী করার দায়িত্ব নেওয়া হবে না – শেখ হাসিনা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সভায় আগামী নির্বাচনে নৌকার প্রার্থী বাছাই করতে জরিপের ওপর নির্ভর করা হবে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, প্রার্থীদের ভোটে জয়ী হয়ে আসতে হবে। সভা সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো দেশবাসীর সামনে তুলে ধরতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় (২০১৩-২০১৫ সাল) সারা দেশে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, মানুষ হত্যা ও নৈরাজ্যের ঘটনাগুলো সামনে আনার নির্দেশ দেন তিনি। এ সময় সরকার প্রধান শেখ হাসিনা জানান, অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াওয়ের মতো অপকর্মে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে, ব...
জনসমাগম কাকে বলে, তা শনিবার থেকে বুঝিয়ে দেওয়া হবে

জনসমাগম কাকে বলে, তা শনিবার থেকে বুঝিয়ে দেওয়া হবে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার (২৮ অক্টোবর) নিজ বাসায় গণমাধ্যমকে বলেন, জনসমাগম কাকে বলে, তা শনিবার থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে। বিএনপির তিন সমাবেশ দেখেই সরকারের কাঁপাকাঁপি ধরেছে’ বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কোনও সমাবেশে ১০ লাখ মানুষ সমাগমের টার্গেট করলেও এক লাখ হয়নি। আবার কোনও সমাবেশে ৫ লাখ টার্গেট করেও এক লাখের অর্ধেক হাজির করতে পারেনি। এটাই তো বিএনপির সমাবেশের চেহারা। তাতে সরকারের কাঁপাকাঁপির কী আছে?’ খেলা হবে’ বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, তাদের উদ্দেশে বলেছি, খেলা হবে। খেলা হবে হাওয়া ভবন, লুটপাট, অর্থপাচারের বিরুদ্ধে। খেলা হবে ...
সচিব পদে বদলী

সচিব পদে বদলী

জাতীয়, প্রচ্ছদ
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা নতুন তথ্যসচিব নিয়োগ পেয়েছেন। অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবির খন্দকার। পদোন্নতি দিয়ে জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরিদ আহাম্মদ পদোন্নতি পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ...
পুলিশের হাত দিয়ে জঙ্গিদের কাছে অর্থ পাঠাতো বিএনপি

পুলিশের হাত দিয়ে জঙ্গিদের কাছে অর্থ পাঠাতো বিএনপি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বুধবার (২৬ অক্টোবর) বলেছেন, "পুলিশের হাত দিয়ে জঙ্গিদের কাছে অর্থ পাঠাতো বিএনপি সরকারের নেতারা"। সজীব ওয়াজেদ বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার গঠনের পরপরই আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, নির্যাতন, চাঁদাবাজি, লুটতরাজ ও ধর্ষণ করতে শুরু করে। এমনকি উগ্রবাদী জঙ্গি সংগঠনগুলোকে অর্থ ও তালিকা দিয়ে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালাতে থাকে তারা। তারেক রহমানের নির্দেশনায় বিএনপির ৮ জন নেতার মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতো খালেদা জিয়ার সরকার।’ তিনি আরও বলেন, ‘এমনকি মন্ত্রীদের চাপের কারণে পুলিশ বাহিনীর অনেক সদস্যও বাধ্য হয়েছিল জঙ্গিদের সহযোগিতা করতে। পুলিশের হাত দিয়ে জঙ্গিদের কাছে নিরাপদ...
হঠাৎ নিবন্ধনের জন্য নতুন দল

হঠাৎ নিবন্ধনের জন্য নতুন দল

জাতীয়, প্রচ্ছদ
নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। আবেদন জমা দেওয়ার আগে দলটির কোনও কার্যক্রমের কথা জানা যায়নি। নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়ার পর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন ও সেক্রেটারি জেনারেল মো. কাজী নিজামুল হক— দুজনেই উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, তাদের দলের সঙ্গে ‘জামায়াতের কোনও সম্পর্ক নেই’। আনোয়ারুল ইসলাম চাঁন বলেন, ‘আমি নব্বইয়ের আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলাম। আমি ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের রাজনীতিতে ছিলাম। আমার সঙ্গে জামায়াতের সাংগঠনিক কোনও সম্পর্ক নেই।’ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতারা ...
সাবেক সচিবকে নিজের নির্বাচনী এলাকায় উন্নয়নের দায়িত্ব দিয়েছেন  প্রধানমন্ত্রী

সাবেক সচিবকে নিজের নির্বাচনী এলাকায় উন্নয়নের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত চিঠি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার (২৫ অক্টোবর) এক চিঠি দিয়ে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপড়া) উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য সদ্য অবসরে যাওয়া সচিব মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচনি এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)-এর উন্নয়ন কার্যক্রমে আমার পক্ষে দায়িত্ব পালনের জন্য মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি মনোনয়ন প্রদান করা হলো। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার বেশ কয়েক দফা চুক্তিভিত্তিক নিয়োগের পর গত ২৯ সেপ্টেম্বর অবসরে যান। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ...
জিএম কাদের সংসদে  বিরোধী দলীয় নেতা

জিএম কাদের সংসদে বিরোধী দলীয় নেতা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সংসদে বিরোধী দলীয় নেতা কে হচ্ছেন, এ প্রসংগে জানতে চাইলে বুধবার (২৬ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘দল থেকে প্রস্তাব পাঠানো হয়েছে সেপ্টেম্বরে। স্পিকার অনেকদিন দেশের বাইরে ছিলেন। তিনি এখন কোভিডে আক্রান্ত। যখন অফিস শুরু করবেন, তখন তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।’ সংসদে বিরোধীদলীয় নেতা নির্ধারণে স্পিকারের কাছে দেয়া চিঠিতে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার প্রস্তাব করা হয়। তবে সংসদ সূত্রে জানা গেছে জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতাকে স্পিকারের কার্যালয় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে জিএম কাদেরই হচ্ছেন পরবর্তী বিরোধীদলীয় নেতা। তানভির/৩১/ডিএসই ...