Tuesday, September 15

Author: Rezaul Karim

শেখ সেলিম সভাপতি : দেশে ফিরলে এয়ারপোর্টেই হত্যার আশংকা

শেখ সেলিম সভাপতি : দেশে ফিরলে এয়ারপোর্টেই হত্যার আশংকা

জাতীয়, রাজনীতি
বিশেষ প্রতিনিধি : ভারতের দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ ছোটবোন শেখ রেহানা সম্পর্কে তিনি বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’ দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ কথোপকথনে তার দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন তিনি। এই সাক্ষাৎকারেও ডিসেম্বরে দেশে ফেরার কথা পুনর্ব্যক্ত করলেও তিনি ফিরলে এয়ারপোর্টেই তাকে হত্যা করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।’ তার অভিযোগ, দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে। এর প্রভাব শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাক...
জার্মানির স্যাক্সনি-আনহাল্টে উগ্র ডানপন্থীদের বড় জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্টে উগ্র ডানপন্থীদের বড় জয়

প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : উগ্র ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি - এএফডি জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে গেছে। প্রাথমিক ফল অনুযায়ী দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট পেতে যাচ্ছে - যা দ্বিতীয় অবস্থানে থাকা রক্ষণশীল সিডিইউ'র প্রায় ১৭ শতাংশের দ্বিগুণেরও বেশি। এএফডি'র রাজ্যপ্রধান প্রার্থী উলরিশ সিগমুন্ড ফলাফলকে ‘অসাধারণ’ বলে অভিহিত করে বলেছেন, তারা যত দ্রুত সম্ভব সরকার পরিচালনা শুরু করতে চান। তবে এএফডি এখনো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৮৩ আসনের রাজ্য পার্লামেন্টে দলটি বর্তমানে ৩৯টি আসন পেতে যাচ্ছে; সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২টি। ফলে অন্য কোনো দলের সমর্থন ছাড়া সরকার গঠন করা তাদের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির কোনো রাজ্যে এখনো কোনো উগ্র ডানপন্থী দল সরকার গঠন করতে পারেনি। এএফডি'র রাজ্য শাখাকে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘ডানপন্থী উগ্...
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন বা ৩ হাজার ৬৩৮ কোটি ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন বা ৩ হাজার ৬৩৮ কোটি ডলার

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
ঢাকা : কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন বা ৩ হাজার ৬৩৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর মাধ্যমে দেশের বৈদেশিক অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা ফেরার আভাস পাওয়া যাচ্ছে। গতকাল রোববার পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম- ৬) পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ছিল ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। বিশ্ববাজারে পণ্যের দামের ওঠানামা এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ রয়েছে। তারপরও দেশের মাসিক আমদানি ব্যয় যদি গড়ে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার ধরা হয়, তাহলেও এই রিজার্ভ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি খরচ মেটানো সম্ভব। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যেকোনো অর্থনৈতিক ধাক্কা সামলাতে অন্তত তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ রাখার পরামর্শ দেয়। হামিম-০৭/ডিএসই-৯...
আরও ১০টি স্থায়ী কমিটি গঠন এবং একটি কমিটি পুনর্গঠন

আরও ১০টি স্থায়ী কমিটি গঠন এবং একটি কমিটি পুনর্গঠন

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ আরও ১০টি স্থায়ী কমিটি গঠন করেছে এবং একটি কমিটি পুনর্গঠন করেছে। লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেনকে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রধান হুইপ নুরুল ইসলাম মনি পৃথকভাবে কমিটিগুলো গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন করা হয়। জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি সংসদ-সম্পর্কিত কমিটি। এ পর্যন্ত মোট ৩৬টি কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে ৩০টি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি। মন্ত্রণালয়-সম্পর্কিত নয় - এমন ছয়টি কমিটির মধ্যে এখন পর্যন্ত শুধু সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার গঠি...
ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ

ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : আজ (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ এবং এ বি এম মোশাররফ হোসেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সংসদের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রস্তাবিত এ ব্যবস্থায় বাংলা ও ইংরেজি ভাষার সংস্করণ থাকবে। এর মাধ্যমে সংসদীয় নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও আদান-প্রদান আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে ডেপুটি স্পীকারকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠনের জন্য স্পীকার নির্দেশনা দিয়েছেন। কমিটি প্রস্তাবিত সিস্টেমের কাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা ...
রাষ্ট্রপতির নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলনকারীদের শাস্তি মওকুফ

রাষ্ট্রপতির নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলনকারীদের শাস্তি মওকুফ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রাষ্ট্রপতির নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনে অংশগ্রহণকারী ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করা হয়েছে। তাঁরা মার্জনা চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিলের আদেশ দেন । এব্যপারে গত ২ সেপ্টেম্বর ২০২৬ এ শাস্তি মওকুফ করার প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। শাস্তি বাতিল হওয়া কর্মকর্তারা হলেন কমিশনার জাকির হোসেন (চলতি দায়িত্বে), অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, সিফাত ই মরিয়ন, আ আ আমীমুল ইহসান, সাধন কুমার কুণ্ডু, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন, মামুন মিয়া, মাসুমা খাতুন, মোরশেদ উদ্দীন খান, সানোয়ারুল কবির, উপ কর কমিশনার জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হোসেন, সাইদুল ইসলাম, শাহাদাৎ জামিল, রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া ও শফিউল বশর। প্রজ্ঞাপন অনুসারে, শাস্তি মওকুফ করা এনবিআরের কর্...
নিজের পরিচয় লুকিয়ে যারা অপকর্ম করে, দুর্নীতি করে, তারা হচ্ছে সবচেয়ে বড় গুপ্ত

নিজের পরিচয় লুকিয়ে যারা অপকর্ম করে, দুর্নীতি করে, তারা হচ্ছে সবচেয়ে বড় গুপ্ত

প্রচ্ছদ, রাজনীতি
চট্টগ্রাম : ঐতিহাসিক লালদিঘী ময়দানে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ঢাকা বিমানবন্দরে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনার কথা উল্লেখ করে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ছিনতাইয়ের সময় নিজেদের আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে ভয় দেখিয়েছিল। কিন্তু পরে তাদের গ্রেপ্তার করা হলে দেখা যায়, তারা বিএনপির লোক। তিনি বলেন, এরা গুপ্ত। যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, দুর্নীতি করে, সেই হচ্ছে সবচেয়ে বড় গুপ্ত। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ দুটি ভোট দিয়েছিল। এর একটি ছিল জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি ছিল বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনার লক্ষ্যে সংস্কার পরিষদের সদস্য নির্বাচনের উদ্দেশ্যে। একই ব্যক্তিকে দুটি ভোট দিতে হয়েছিল। নির্বাচনের আগে বর্তমান সরকারি দলসহ...
আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে, দয়া করে সাবধান থাকবেন : মির্জা আব্বাস

আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে, দয়া করে সাবধান থাকবেন : মির্জা আব্বাস

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘দলের ভেতরের ষড়যন্ত্র এবং নেতা-কর্মীদের একটি অংশের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ।। তিনি বলেন, আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায় ও কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। মির্জা আব্বাস বলেন, আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই- এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সবসময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না। কখনো একাকী জিজ্ঞেস করা হলে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আর...
আপনার বাবা যে ভুল করেছেন, সেই ভুল আপনি করবেন না

আপনার বাবা যে ভুল করেছেন, সেই ভুল আপনি করবেন না

প্রচ্ছদ, রাজনীতি
চট্টগ্রাম : লালদিঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় বিরোধীদলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আপনার জন্য আমরা ১৬ বছর না, পাঁচ বছরও অপেক্ষা করব না! তিনি বলেন, আপনার বাবা যে ভুল করেছেন, সেই ভুল আপনি করতে যাবেন না। পতিত স্বৈরাচার আসলে আপনিও তার থেকে রক্ষা পাবেন না। এখন স্বৈরতন্ত্র কায়েম করেছেন আর এই সংসদীয় স্বৈরতন্ত্রের মূল হোতা হচ্ছে চট্টগ্রামের সালাউদ্দিন সাহেব। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো কথা বলা বন্ধ করে দিয়েছেন! সালাউদ্দিন সাহেবকে কথা বলতে দিয়েছেন। কিন্তু সালাউদ্দিন সাহেবের কথা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, তারেক রহমান আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজকে আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমেই গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ ...
রাজনীতি এখন কোনদিকে ?

রাজনীতি এখন কোনদিকে ?

প্রচ্ছদ, সম্পাদকীয়
একদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, অন্যদিকে ১১ দলের লং মার্চ ! একদিকে প্রধানমন্ত্রীর সীমা ছাড়িয়ে গেলে ব্যবস্থার সতর্কতা, অন্যদিকে রাস্তার দুপাশে লং মার্চের সমর্থনে হাজার হাজার মানুষ!   রাজনীতি এখন কোনদিকে ? রেজাউল করিম এদেশের রাজনীতিতে দল ও ব্যক্তির অতীত গুরুত্বপূর্ণ। অতীতের জন্য জামাতকে বলা হয় রাজাকার, এরশাদকে স্বৈরাচার, আওয়ামী লীগের ভুমিকার জন্য বলা হয় ফ্যাসিস্ট - তাহলে বিএনপি ? বিএনপির প্রতিষ্ঠা আগে হলেও গণপরিচিতি বা জনপ্রিয়তার শুরু মূলত এরশাদ বিরোধী আন্দোলন থেকে। বেগম জিয়ার তেজোদ্দীপ্ত বক্তৃতা ও ব্যক্তিগত দৃঢ়তায় অপোষহীন হিসাবে অল্প ভোটে ( ০.৭৩ শতাংশ) বিজয়ী হয়ে ১৯৯১ সালে জোট করে বিএনপি রাষ্ট্র গঠনের পর সেই সময়ের সংবাদপত্র এবং সমসাময়িক ঘটনা পর্যালোনায় দেখা যায় লুট, চাঁদাবাজি আর সন্ত্রাসের অভয়ারণ্য বাংলাদেশ। মেয়াদ শেষে ৯৬ সালের ১৫ ফ্রেব্রুয়ারী বিতর্কিত নির্বাচন দি...