Thursday, September 17

Author: Rezaul Karim

জজ কোর্টে মির্জা ফখরুল  ও মির্জা আব্বাসের জামিন আবেদন

জজ কোর্টে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস বুধবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত আবেদনের ওপর শুনানির জন্য বিকেল ৩টায় সময় ঠিক করেছেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত  তিন দফায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এবার আমরা মহানগর দায়রা জজ আদালতে (সিআরমিস) তাদের জামিন আবেদন করেছি।  তাদের অন্তর্বর্তী জামিন আবেদন করেছি। শুনানির জন্য আজ বিকেল ৩টার সময় ঠিক করেছেন আদালত। জানা যায়, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে অভিযান চলাক...
বাড়তি ফি আদায় বন্ধে  স্কুলে স্কুলে সরেজমিনে মনিটরিং

বাড়তি ফি আদায় বন্ধে স্কুলে স্কুলে সরেজমিনে মনিটরিং

জাতীয়, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে মনিটরিং শিক্ষা মন্ত্রণালয়ের চারজন উপসচিবের নেতৃত্বে চারটি মনিটরিং কমিটির সদস্যরা বুধবার সরকারি, বেসরকারি স্কুল এবং বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ভর্তি, ভর্তি ফি, উন্নয়ন ফিসহ অন্যান্য ফি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ  যথাযথভাবে গ্রহণ করছে কিনা তা সরেজমিনে যাচাইয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করছেন। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত ১৬টি মনিটরিং কমিটি রাজধানী ঢাকায়, ৮টি বিভাগীয় মনিটরিং কমিটি বিভাগীয় সদর জেলা, ৫৫টি জেলা মনিটরিং কমিটি জেলা সদরের এবং উপজেলা মনিটরিং কমিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে মনিটরিং করছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পরিদর্শন করে তারা অধিদপ্তরে রিপোর্ট জমা দেবেন। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে বিধি অনুযায়ী যথাযথ ব্...
সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা

সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ মঙ্গলবার (২০ ডিসেম্বর) এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা প্রজ্ঞাপন অনুযায়ী ২০২১-২২ কর বছরে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী, ২০২১-২২ কর বছরে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬টি ও কোম্পানি ক্যাটাগরিতে ৫৩টি ও অন্যান্য ক্যাটাগরিতে ১২টি মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতার নাম প্রকাশ করা হ...
উন্নয়নের মূল চাবিকাঠির একটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা – প্রধানমন্ত্রী

উন্নয়নের মূল চাবিকাঠির একটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( সংগৃহিত ) বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০টি জেলায় ১০০ টি মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশ যখন যাত্রা শুরু করে, ঠিক সেই সময়েই ৭৫’র ১৫ আগস্টের আঘাতটা আসে। থেমে যায় উন্নয়নের অগ্রযাত্রা। জাতির পিতা বেঁচে থাকলে ১০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে পারতো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  শেখ হাসিনা বলেন, আমাদের শুনতে হয় যে আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এর আগে ১০০টা সেতু আমরা একইসঙ্গে উদ্বোধন করলাম, আজকে ১০০টা মহাসড়ক উন্নয়নের কাজ সম্পন্ন করলাম। যারা বলে আওয়ামী লীগ দেশ ধ্বংস করে দিয়েছে, কিছু নাকি করেনি, দেশের মানুষ এটা বিশ্বাস করবে কি না সেট...

খাবার পানি কতক্ষণ ফোটালে জীবনুমুক্ত হয়?

প্রচ্ছদ, স্বাস্থ্য
ফোটানো পানি পান করুন খাবার পানি কতক্ষণ ধরে ফোটানো উচিত জানতে চাইলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এনভাইরনমেন্টাল হেলথ ল্যাবরেটরির প্রধান ড. জাহিদ হায়াৎ মাহমুদ বলেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের কথা যদি বলি, সেখানে ১ মিনিট ধরে রোলিং বয়েলিংয়ের কথা বলা হয়েছে।' বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা হলো, পানিতে বলক এসে ফুটতে শুরু হওয়ার পর মাত্র ১ মিনিট জ্বালালেই পানিতে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া নিষ্ক্রিয় হয়। তবে, পানিতে থাকা লেড, ক্রোমিয়াম ও সিলিকনসহ অন্যান্য ভারী ধাতব (হেভি মেটাল) বস্তু দূর করার জন্য ৫ ঘণ্টা ধরে ফুটিয়ে পানি নিঃশেষ করে ফেললেও সেটা দূর হবে না। হেভি মেটালের বয়েলিং পয়েন্ট ১০০ ডিগ্রির বেশি। তবে, অধিকাংশ ক্ষেত্রে ১-৩ মিনিট রোলিং বয়েল করা হলে...
ক্যালিফোর্নিয়া উপকূলে  ভূমিকম্প

ক্যালিফোর্নিয়া উপকূলে ভূমিকম্প

আন্তর্জাতিক, প্রচ্ছদ
৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প স্থানীয় সময় রাত ২টা ৩৪ মিনিটে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরাত ছিল ১৬ দশমিক ১ কিলোমিটার। এটি ক্যালিফোর্নিয়ার হাম্বোল্ট কাউন্টি শহরে আঘাত হেনেছে। স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানা গেছে, ফার্ন্ডেল এলাকার অসংখ্য গ্যাস পাইপ ছিদ্র হয়েছে,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং অন্তত একটি কাঠামোতে আগুন লেগেছে। ঈল নদীর উপর একটি সেতুতে এবং সড়কে ফাটলের খবর পাওয়া গেছে। টুইটার ব্যবহারকারী জিমি এলার বলেছেন, ‘ভূমিকম্পটি ছিল ভয়াবহ। এটি ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী ছিল।’ আন্তর্জাতিক-ডেস্ক/৫৯/ডিএসই ...
জাপানকে উত্তর কোরিয়ার সতর্কবার্তা

জাপানকে উত্তর কোরিয়ার সতর্কবার্তা

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
জাপানকে উত্তর কোরিয়ার হুমকি জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সতর্কবার্তা উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের নতুন নিরাপত্তা কৌশলকে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের মৌলিক পরিবর্তন হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে দেশটি সতর্ক করেছে যে, জাপানের পদক্ষেপ কতটা ‘ভুল ও বিপজ্জনক’ অনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে সেটি দেখিয়ে দেবে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, টোকিওর নতুন নীতির ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিবেশ মৌলিকভাবে বদলে গেছে। তাদের এমন পদক্ষেপ জাতিসংঘের সনদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তির জন্য একটি ‘গুরুতর চ্যালেঞ্জ’। এই কর্মকর্তা বলেন, আমরা আবারও স্...
আয়ুর্বেদিক খাদ্যাভাস গড়ে তোলার বিকল্প নেই

আয়ুর্বেদিক খাদ্যাভাস গড়ে তোলার বিকল্প নেই

জাতীয়, প্রচ্ছদ, স্বাস্থ্য
আদা দুই দশকেরও বেশি সময় ধরে আয়ুর্বেদিক সেবাদানকারী ভারতের বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান ‘কৈরালি আয়ুর্বেদিক গ্রুপ’ এর গবেষক ডা. রাহুল ডোগরা বলেন, ‘দৈনন্দিন খাবারের তালিকায় এমন খাবার থাকা যা উচিত স্বাদের দিক দিয়ে মিষ্টি, টক, নোনতা, ঝাঁঝালো, ঝাল এবং কষপূর্ণ- এই ছয়টির অন্তত একটি। সঠিক খাবারে থাকে বিশুদ্ধতা যা শরীরকে সুস্থ রাখে, কর্মোদ্যমকে পুনরুজ্জীবিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়।’ আদা: অনেকেই চায়ের সঙ্গে আদা খেয়ে থাকেন। বিভিন্ন উপকারী গুণাগুণের জন্য আদা সুপ্রসিদ্ধ। আদা একইসঙ্গে- পেটের প্রদাহরোধী, ক্ষুধাবর্ধক, গ্যাসরোধী এবং পেটের মেদ রোধকারী। ডা. ডোগরা বলেন, ‘আয়ুর্বেদিক শাস্ত্রে আদা বমি ভাব রোধ করতে ব্যবহৃত হয়। আদার শুকনো মূল কাজু বাদাম তেলের সঙ্গে মিশিয়ে মালিশ করলে হাড়ের জয়েন্টের ব্য...
পুলিশ সুপার পদমর্যাদার আরেক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশ সুপার পদমর্যাদার আরেক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ পুলিশ মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই পুলিশ সুপার পদমর্যাদার আরেক কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। মো. মুনির হোসেন নামে ওই কর্মকর্তা সিআইডিতে কর্মরত ছিলেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডিতে কর্মরত বিশেষ পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী অবসর প্রদান করা হলো। রামিম-আহসান/১১/ডিএসই ...
পদ্মা ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ

পদ্মা ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
পদ্মা ব্যাংক লিমিটেড মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে একটি সার্কুলার জারি করে জানানো হয়েছে, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশন করার জন্য পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামীকাল ২১ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১.৫৫ টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে পদ্মা ব্যাংক লিমিটেডের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন,১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জানানো হয়েছে। ডেস্ক-রিপোর্ট/৪৯/ডিএসই ...