সরকারের উচ্চপর্যায়ের কমিটি গঠন, সভাপতি পরিবেশ মন্ত্রী
গ্রাফিক্স ডেস্ক - ডিএসই®
রোববার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে দেশে জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও জাহাজ ভাঙা শিল্পসংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
৭ সদস্যবিশিষ্ট এই উচ্চপর্যায়ের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন শিল্প মন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং শিল্প সচিব।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই কমিটিতে 'সচিব' বলতে সিনিয়র সচিবরাও অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি দেশের জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও জাহাজ ভাঙা শিল্পসংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট সকল ব...
