Wednesday, July 29

আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং কারাগারে পাঠানো হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

একজন ফেরারি আসামি হিসাবে শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন, সে বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং কারাগারে পাঠানো হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে, কোনও আসামি যদি আত্মসমর্পণ করেন, বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, একজন ফেরারি আসামি কোথায় আত্মসমর্পণ করবেন, তা একেবারে তার সিদ্ধান্তের ব্যাপার। তবে বিদেশে বাংলাদেশের মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক – প্রক্রিয়া একই, তার জেলে যেতে হবে, যে সাজা হয়েছে তার মুখোমুখি হতে হবে।

শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বর্তমান সরকার ভারতকে কিছু বলবে কিনা – এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ‘ সবকিছু বিবৃতি দিয়ে আপনাদের বলার কিছু নেই। ভারতের সঙ্গে আমাদের যে চলমান কথাবার্তা হয়, আলাপ হয়, বিনিময় হয়, তখন বিষয়টি আলোচনায় থাকে। ‘

রেজা/১৩/ডিএসই-৬-২৬