সম্মেলনে কেন্দ্রীয় কমিটিতে কোন বড় ধরনের পরিবর্তন আসছে না
সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শনিবার (২২ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এবারের জাতীয় সম্মেলনে দলের কার্যনির্বাহী সংসদে (কেন্দ্রীয় কমিটি) বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না তবে জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত সম্মেলনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মঞ্চ ও সম্মেলন ভেন্যু ঘুরে দেখেন ওবায়দুল কাদের।
দলের সাধারণ সম্পাদক পদে আপনি আবারও থাকছেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সভাপতি আমাদের অপরিহার্য, যিনি সভাপতি আছেন তিনি আমাদের ঐক্যের প্রতীক। কাউন্সিলরদের একজনকেও খুঁজে পাওয়া যাবে না যে, তাকে সমর্থন করবে না। কাজেই এই নিয়ে কোনো প্রশ্ন নেই। সাধারণ সম্পা...









