আওয়ামী লীগ এখন পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে টিকে আছে
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন শুধুমাত্র পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে।
মির্জা ফখরুল বলেন, সারা দেশে সাধারণ মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষের আন্দোলন শুরু হয়েছে তখন থেকে, যখন থেকে বেআইনিভাবে দুই দুইবার ভোট ব্যবস্থাকে ধ্বংস করে জোর করে তারা ক্ষমতা দখল করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পুলিশ এবং আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।
সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে—উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সবাই এখন এই সরকারকে সরিয়ে দেওয়া, গণতন্...









