বঙ্গবাজারে আগুন : সাবেক এমপি আফজাল হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ
বঙ্গবাজারে আগুন লাগিয়ে ৫০০ কোটি টাকা ক্ষতির মামলায় তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলকের আবেদনের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আফজাল হোসেন ক্ষমতার দাপটে বঙ্গবাজার এলাকায় আধিপত্য বিস্তার করে সেখানকার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এরপর মেয়রের সহযোগিতায় বঙ্গবাজার কমপ্লেক্সের ২ হাজার ৩৭০ দোকান থেকে আরও ৫৯১টি বাড়িয়ে ২ হাজার ৯৬১টি করে।অতিরিক্ত দোকান বরাদ্দ থেকে তারা ২০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
পরে ২০১৭ সালে মার্কেট ভেঙে ফেলে ওই স্থানে বহুতল ভবনে পরিণত করার জন্য ৪ হাজা...








