অনিয়মের অভিযোগে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের বদলি
বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল
বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে বদলি করা হয়েছে। তাকে পাঠানো হয়েছে সমাজসেবা অধিদপ্তরের ডিজি হিসেবে। আর বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন।
মাত্র এক বছর চার মাসের মাথায় বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে বদলির কারণ ‘জনস্বার্থ’ উল্লেখ করা হলেও অনেকেই বলছেন, সাম্প্রতিক বিমানের নানা ‘অনিয়ম’র কারণে বদলি করা হয়েছে তাকে।
বিমানের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, চার কোটি টাকারও বেশি সরকারি টাকা খরচ করে কানাডার টরন্টোতে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা, পাইলট নিয়োগে নানা রকম অনিয়ম, পরিকল্পনা অনুযায়ী আমেরিকা...









