
দুই বছরে দেনমোহরের বিপরীতে কাজীরা আদায় করেছেন ১ হাজার ৫৬২ কোটি আট লাখ ৩৩ হাজার ৯৮৭ টাকা
২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত তিন পার্বত্য এলাকা ছাড়া দেশে ২০ লাখ ২০ হাজার ৭৪৯টি বিয়ে হয়েছে। এসব বিয়ের দেনমোহরের পরিমাণ ৯০ হাজার ৯৪০ কোটি ৬৯ লাখ ৬ হাজার ৩৫১ টাকা। এই দেনমোহরের বিপরীতে কাজীরা আদায় করেছেন” ১ হাজার ৫৬২ কোটি আট লাখ ৩৩ হাজার ৯৮৭ টাকা। এর মধ্যে সরকারি কোষাগারে জমা পড়েছে ৭ কোটি ৮৫ হাজার ৪৫৮ টাকা”।
রোববার সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়।
মুসলিম বিয়েতে দেনমোহরের বিপরীতে নিবন্ধনে কাজী যে টাকা আদায় করেন, তার বড় অংশ সরকারি কোষাগারে নেওয়ার ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৈঠকে মন্ত্রণালয় জানায়, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯-এ বলা আছে, একজন নিকাহ নিবন্ধক চার লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকার জন্য সাড়ে ১২ টাকা ফি নিতে পারবেন।
দেনমোহর চার লাখের বেশি হলে এরপর প্রতি এক লাখ বা অংশ বিশেষের জন্য ১০০ টাকা নিবন্ধন ফি নিতে পারবেন। তালাক নিবন্ধনের ফি ৫০০ টাকা।
তওফিক/২৯/ডিএসই
