Wednesday, July 29

কূটনীতিক কাজী আনারকলিকে প্রত্যাহার

কূটনীতিক কাজী আনারকলি

ইন্দোনেশিয়ার জাকার্তা দূতাবাসে ডেপুটি চিফ অব মিশনে দায়িত্বরত কূটনীতিক কাজী আনারকলিকে ফিরিয়ে এনেছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাজী আনারকলির বাসায় অভিযান চালায় ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সে সময় তার বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগ ওঠে। পরে ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে তাকে ঢাকায় ফেরত আনা হয়।

চলতি বছরের ৫ জুন কাজী আনারকলির বাসায় অভিযান চালানো হয়।

এর আগে ২০১৭ সালে গৃহকর্মী নিখোঁজের দায়ে যুক্তরাষ্ট্র থেকে কাজী আনারকলিকে ফিরিয়ে আনা হয়েছিল।

জানা যায়, কূটনীতিক কাজী আনারকলি জাকার্তায় একজন নাইজেরিয়ার নাগরিকের সঙ্গে অ্যাপার্টমেন্ট শেয়ার করতেন। তিনি নাকি নাইজেরিয়ার নাগরিক মাদক রেখেছিলেন সে বিষয়ে এখনও জাকার্তার পক্ষ থেকে ঢাকাকে জানানো হয়নি।

রবিন/৩৪/ডিএসই