Wednesday, September 16

Author: Rezaul Karim

বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু – ওবায়দুল কাদের

প্রচ্ছদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উসকানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা এবং ধর্মান্ধগোষ্ঠীরও উসকানিদাতা। তারা এ দেশের রাজনীতিতে সন্ত্রাস, দুর্নীতি, জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারার ঐতিহ্য সৃষ্টি করেছে এবং নিয়মিত চর্চা করে যাচ্ছে। তাদের মুখে সুশাসনের কথা মানায় না। কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। সোমবার (১১ জুলাই) নিজ বাসভবনে ব্রিফিংয়ে পবিত্র ঈদের দিনে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদের এসব কথা বলেন। পবিত্র ঈদের দিনে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা ঘৃণ্য এবং পরশ্রীকাতর রাজনীতির পরিচয় স্পষ্ট করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যে মানুষের আনন্দ-বেদনার সঙ্গ...
‘মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি’ – খালেদা জিয়া

‘মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি’ – খালেদা জিয়া

জাতীয়, প্রচ্ছদ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর ‘মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি’ উল্লেখ করে বন্যার্তদের কষ্ট লাঘব না হওয়া পর্যন্ত বিএনপিকে তাদের পাশে থাকতে বলেছেন খালেদা জিয়া। রবিবার (১০ জুলাই) রাতে গুলশানের বাসায় দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে একথা জানান। তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনায় বন্যার্তদের খবর আমাদের কাছ থেকে নিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যেভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছ ঠিক সেভাবেই তোমরা বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে তাদের কষ্ট লাঘব না হওয়া পর্যন্ত। তিনি মনে করেন বন্যার্তদের সেবা করা মানে হচ্ছে মানুষের সেবা করা এবং এটাই রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত।।’ সাক্ষাতে দেশের রাজনীতি নিয়ে কোনও কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্...
জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে দুই মেয়রের  ঈদের নামাজ আদায়

জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে দুই মেয়রের ঈদের নামাজ আদায়

জাতীয়, প্রচ্ছদ
মেয়র মো. আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রোববার সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে ঈদের নামাজ আদায় করেন। ঈদের দিন উপলক্ষে আজ ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সারাদিনের কর্মসূচি জানিয়েছেন ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। তিনি জানান, মেয়র দুপুর ১২টায় ৭ নম্বর ওয়ার্ডে কোরবানির নির্দিষ্ট স্থান পরিদর্শন করবেন। এছাড়াও দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত তিনি রাজধানীর বিভিন্ন এলাকায়  কোরবানির পর পরিচ্ছন্নতার বিষয়টি সরেজমিন দেখবেন।  রিপন/১৩/ডিএসই ...
দেশের নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে   বিত্তবান ও সচ্ছলদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দেশের নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে বিত্তবান ও সচ্ছলদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

জাতীয়, প্রচ্ছদ
মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (৮ জুলাই) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্বব্যাপী নিম্ন আয়ের মানুষ নানা সীমাবদ্ধতার মাঝে দিনাতিপাত করছে। আমাদের দেশের নিম্ন আয়ের মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং ঈদ উৎসবে শামিল হতে পারে সেই লক্ষ্যে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ‘কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। বিগত দুটি বছর বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনা মহামারির বিভীষিকার মধ্যেই ঈদুল আজহা উদযাপন করেছে। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি রোধে যথাযথ সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে। করোনা মহামারি ও বিশ্...
১৪ বছরে ১৫ বার বাড়ানো হলো পানির দাম

১৪ বছরে ১৫ বার বাড়ানো হলো পানির দাম

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকা ওয়াসার বোর্ড সভায় আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এক হাজার লিটার পানির দাম বর্তমানে ৪২ টাকা। সেপ্টেম্বর থেকে এই দামের সঙ্গে ৫ শতাংশ অতিরিক্ত মূল্য যুক্ত হবে। এ নিয়ে গত ১৪ বছরে অন্তত ১৫ বার বাড়ানো হলো পানির দাম। উৎপাদন ও পরিচালন ব্যয় বাড়ার যুক্তি দেখিয়ে পানির দাম ২০ শতাংশ বাড়ানোর পক্ষে ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বোর্ড সভায় এটি নিয়ে আলোচনাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ৫ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ২০০৯ সালে তাকসিম এ খান ঢাকা ওয়াসার দায়িত্ব নেয়ার পর সময় আবাসিক...
কুর্মিটোলা গলফ ক্লাবের পক্ষ থেকে ৫ লাখ টাকার  অনুদান

কুর্মিটোলা গলফ ক্লাবের পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদান

জাতীয়, প্রচ্ছদ
অনুদানের ৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় এবং উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়। পরবর্তীতে এটি দীর্ঘায়িত হয় এবং মারাত্মক রূপ ধারণ করে। বন্যাদুর্গত এসব অঞ্চলে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার ফসলাদি, বাড়িঘর, রাস্তাঘাটসহ জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এসমস্ত এলাকার দুর্গত মানেুষরা খাদ্য-পানীয় ও বাসস্থানের অভাবে দুর্বিসহ জীবনযাপন করছে। এসব দুর্গত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য সদর দপ্তর লজিস্টিক্স এরিয়ার তত্ত্বাবধানে ‘লজিস্টিক্স এরিয়া রিলিফ ফান্ড’ নামে একটি তহবিল গঠন করা হয়েছে।  কুর্মিটোলা গলফ ক্লাব...
প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক

প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক

জাতীয়, প্রচ্ছদ
পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী শিনজো আবেকে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের কথা জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ জুলাই (শনিবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। এজন্য শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হাসপাতালে চ...
লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফা ময়দান

লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফা ময়দান

জাতীয়, প্রচ্ছদ
১০ লাখ মুসলমান ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিদায় হজের স্মৃতি বিজড়িত এই ময়দান সৌদি আরবে মিনা থেকে আরাফার ময়দানে হাজির হয়েছেন সারা পৃথিবীর ১০ লাখ মুসলমান। ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিদায় হজের স্মৃতি বিজড়িত এই ময়দান। সেখানে তারা সূর্যাস্ত পর্যন্ত থেকে হজের খুতবা শুনবেন এবং জুমা ও আসরের নামাজ পড়বেন। এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদে নামিরার খতিব মুহাম্মাদ আবদুল করীম আল-ঈসা। এ খুতবা রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হবে বিশ্বময়। কোভিড মহামারীর ভয়বহতা কাটিয়ে ওঠায় দুবছর পর কিছুটা বড় পরিসরে হজ হচ্ছে এবার। এ বছর যারা হজ করছেন, তাদের মধ্যে সাড়ে ৮ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন, বাকিরা সৌদি আরবে থাকেন। বাংলাদেশ থেকে এবার হজ করার সুযোগ পেয়েছেন ৬০ হাজার মুসলমান। বুধবার তারা পবিত্র নগরী মক্কায...
আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন

আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন

জাতীয়, প্রচ্ছদ
শিনজো আবেকে শুক্রবার সকালে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, শুক্রবার সকালে নারা শহরে এক ট্রেন স্টেশনের কাছে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী আবেকে। গুলিবিদ্ধ আবে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক-ডেস্ক/৩৫/ডিএসই ...
রাশিয়াকে স্যাংশান দিতে গিয়ে পৃথিবীর সকল  মানুষকে কষ্ট দেয়া ‘মানবাধিকার লঙ্ঘন’ – প্রধানমন্ত্রী

রাশিয়াকে স্যাংশান দিতে গিয়ে পৃথিবীর সকল মানুষকে কষ্ট দেয়া ‘মানবাধিকার লঙ্ঘন’ – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেইনে আগ্রাসনের জবাবে রাশিয়াকে শায়েস্তা করতে গিয়ে পশ্চিমা দেশগুলো পুরো বিশ্বের মানুষকে শাস্তির মুখে ফেলে দিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার বিবেচনায় এটা ‘মানবাধিকার লঙ্ঘনের শামিল’। নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মানুষকেও ভুগতে হচ্ছে তা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্যাংশন দিয়ে কখনো কোনো দেশ বা জাতিকে নিয়ন্ত্রণ করা যায় না, সেটা নিশ্চয় এখন দেখতে পাচ্ছেন। কাজেই এই স্যাংশন তুলে দেওয়া.. (উচিৎ)। তিনি বলেন, “এই স্যাংশন যাদের বিরুদ্ধে দিচ্ছেন, তাদেরকে আপনারা আসলে কতটুকু তারা ক্ষতিগ্রস্ত করতে পারছেন তাও আপনাদের ভাবা উচিৎ। আমি তো মনে করি তাদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। উন্নত দেশ, উন্নয়নশীল দেশ বা সকল দেশের সাধারন মানুষই কষ্ট পাচ্ছে।” সরকার প্রধান বলেন, যুদ্ধ যারা করার, করতে থাকেন। কিন্তু পণ...