
ঢাকা : আজ (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সভাপতি মোঃ মনিরুল হক চৌধুরী, এমপি’র সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
পরিচিতির পর বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর এর প্রধানগণ কর্তৃক তাঁদের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
বৈঠক শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণে এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় সভাপতি নিজেই মুনাজাত পরিচালনা করেন।
কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি, মোঃ ফজলুর রহমান, এমপি, মোঃ আবদুল হান্নান, এমপি, আমীর এজাজ খান, এমপি, এবং রোকেয়া বেগম, এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
তাছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, অধিদপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নওরিন-১৮/ডিএসই-৮
