Monday, November 2

Tag: রেলওয়ে

সরকারি সফরে সাথে স্ত্রী – আলোচনায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব

সরকারি সফরে সাথে স্ত্রী – আলোচনায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব

প্রচ্ছদ, রেলওয়ে
পাবনা : সরকারি সফরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও তার স্ত্রী ডা. তাহমিনা হোসেন পাবনার ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও কুষ্টিয়ায় রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সচিব ফাহিমুল ইসলাম ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাবনা ও কুষ্টিয়া জেলা সফর উপলক্ষে ঢাকা, পাবনা ও কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপককে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সচিবের একান্ত সচিব ও উপসচিব শামীমুর রহমান। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সড়কপথে পাকশী রেলওয়ে স্টেশনে পৌঁছান সচিব। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. তাহমিনা হোসেন, যিনি ঢাকা মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক। পরে পাকশী রেলওয়ের ভিআইপি রেস্টহাউসে অবস্থান ও মধ্যাহ্নভোজ শেষে বিকালে তারা রেল...
৯৭০ কোটি টাকার রেলওয়ের ইঞ্জিন ঠিক করতে ৬৮০ কোটি টাকার চুক্তি প্রস্তাব

৯৭০ কোটি টাকার রেলওয়ের ইঞ্জিন ঠিক করতে ৬৮০ কোটি টাকার চুক্তি প্রস্তাব

জাতীয়, প্রচ্ছদ
রেজাউল করিম : এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে হুন্দাই রোটেম থেকে ২০১৮ সালে ২৯৭ কোটি ৬৩ লাখ টাকায় ১০টি এবং ২০১৯ সালের চুক্তিতে ৬৭৪ কোটি ৯ লাখ টাকায় আরও ২০টি ইঞ্জিন ক্রয় করে বাংলাদেশ রেলওয়ে। এগুলোর প্রত্যাশিত আয়ুষ্কাল ছিল ২০ বছর। ২০২২ সাল থেকে চালু হওয়া ইঞ্জিন ২০২৩ সালে একটি অচল হয়ে পড়ে। পরের বছর মানে ২০২৪ সালে অচল হয় আরও চারটি। ২০২৫ সালে অচল ইঞ্জিনের সংখ্যা দাঁড়ায় ১০টিতে। চলতি বছর ২০২৬ এর জুনে তা ১৮টিতে পৌঁছায়। অচল ইঞ্জিনগুলোর ছয়টি বর্তমানে চট্টগ্রামের পাহাড়তলী ডিজেল ওয়ার্কশপে পড়ে আছে। একারনে দুই বছরে ক্রয় করা প্রায় ৯৭০ কোটি টাকার ৩০ ইঞ্জিন ঠিক করতে যুক্তরাষ্ট্রের আলাবামা ভিত্তিক প্রগ্রেস রেলের সাথে প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি দেশ ইন্টারন্যাশনালের মাধ্যমে যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সেবার জন্য ৬৮০ কোটি টাকার চুক্তি প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে রেল মন্ত্রনালয়। তিন বছর মেয়া...
অযত্ন-অবহেলায় শতশত কোটি টাকায় কেনা রেলের লাগেজ ভ্যান

অযত্ন-অবহেলায় শতশত কোটি টাকায় কেনা রেলের লাগেজ ভ্যান

প্রচ্ছদ, রেলওয়ে
চট্রগ্রাম : ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চীন থেকে ৩৫৮ কোটি টাকায় আমদানি করা হয় ১২৫টি লাগেজ ভ্যান। রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বহরে যুক্ত করা হয় এসব। এর মধ্যে ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ। এর মধ্যে রয়েছে ২৮টি ফ্রিজিং লাগেজ। এর আগে পুরনো লাগেজ ভ্যান ছিল ৫০টি, যার ১৮টি সচল ছিল। প্রতিটি লাগেজ ভ্যান চীন থেকে কেনা হয় ২ কোটি ৪৫ লাখ টাকা থেকে ৩ কোটি ৫ লাখ টাকায়। রেলওয়ের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, এসব লাগেজ ভ্যান কিনতে ২০২০ সালের ৩১ আগস্ট ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকার চুক্তি হয় চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে। সেই সময় ৮ থেকে ৯ টন ধারণ ক্ষমতাসম্পন্ন প্রতিটি ব্রডগেজ লাগেজ ভ্যানের দাম পড়ে ৩ কোটি ৫ লাখ এবং প্রতিটি মিটারগেজ লাগেজ ভ্যানের দাম ধরা হয় ২ কোটি ৪৫ লাখ টাকা। বাংলাদেশ রেলওয়ের লাগেজ ভ্যানে পণ্য পরিবহনের জন্য নির্ধারিত ভাড়ার হার: ঢাকা-চট্রগ্রাম রুটের ভাড়া কেজি প্রতি ২ টাকা ৩৬ পয়সা; ঢাকা-সিলেট ...
বাংলাদেশ রেলওয়ের তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল

বাংলাদেশ রেলওয়ের তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল

প্রচ্ছদ, রেলওয়ে
ঢাকা : বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এক জানানো হয়,অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক-এই তিন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করা মামুনুল ইসলাম পিইঞ্জকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে পদায়নের পাশাপাশি যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্র...