Monday, November 2

Tag: পুলিশ

চসিকের মেয়রের নিরাপত্তায় ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী বগা

চসিকের মেয়রের নিরাপত্তায় ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী বগা

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
চট্রাগ্রাম : ২৩ মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং নেতা ও নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগাকে আটকে পুলিশকে বাধা দেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার রাতে বগাকে গ্রেফতার করতে নগর ভবনে গেলে বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় ঘটনাস্থলে যাওয়া দুই সাংবাদিককে মেয়রের অনুসারীরা হেনস্তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগা নগর ভবনে অবস্থান করছেন-এমন খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল রাত ৮টার দিকে সেখানে যায়। নগর ভবন থেকে বের হলেই তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয় পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়ে মেয়রের কার্যালয়ে অবস্থান করা বগা আর বের হননি। একপর্যায়ে অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন ভেতরে গেলে মেয়র তাকে পুলিশ সদস্যদের নিয়ে চলে যেতে ...
৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালানো প্রসংগে গাজীপুর মহানগর পুলিশ

৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালানো প্রসংগে গাজীপুর মহানগর পুলিশ

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
গাজীপুর : সোমবার (৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দফতরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া ৩০ মামলার আসামি পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল এলাকা থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। নওরিন-০৫/ডিএসই-১০...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার

আইনশৃঙ্খলা, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানের পর প্রেস ব্রিফিংয়ে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জনপ্রত্যাশিত সংস্থায় পরিণত করে এর ভাবমূর্তি উজ্জ্বল করতে নিয়মিত কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশে...
পাঁচ পুলিশ কর্মকর্তার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

পাঁচ পুলিশ কর্মকর্তার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রবিবার (২৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২ এ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন - কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ সদর দফতরের ডিআইজি কামরুল আহসান। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হব...
রংপুরে একই পরিবারে ৪ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

রংপুরে একই পরিবারে ৪ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
রংপুর : রোববার (২৩ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানান,নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় দুই মামাতো ভাইকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন একই এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বর্ণনায় পুলিশ কমিশনার জানায়, মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। এসময় গণপতি তাদের দেখে ফেললে নিজেদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় প্রথমে তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এরপর সিঁড়িতে তার স্ত্রী প্রতিলতা চক্রবর্তীকেও একইভাবে হত্যা করে তারা। পরে মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তির গলায় কাপড় ও রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। সবশেষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়ুশ চক্রবর্তী প্রিয়মকেও শ্বাসরোধে হত্যা...
সন্ত্রাসী ও চাঁদাবাজ দ্রুত গ্রেফতারের নির্দেশ – ব্যর্থতায় কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসী ও চাঁদাবাজ দ্রুত গ্রেফতারের নির্দেশ – ব্যর্থতায় কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : আজ শনিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি দুষ্কৃতকারীদের হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ সারাদেশে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সারাদেশে বিশেষ করে ঢাকা মেট্রোপলিটনসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এরকম চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে (আমি টাইম লিমিট দিচ্ছি না) অতিশীঘ্র যদি আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে না নিতে পারে, আইনের আওতায় আনতে না পারে, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত সংঘবদ্ধ চক্রের সাতজন সদস্যের মধ্যে মূল হোতাসহ চারজনকে সফলভাবে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রী দ্...
ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ডিবি

ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ডিবি

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : বুধবার দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমরা আশাবাদী, অচিরেই আসামিদের ধরতে পারব। তিনি বলেন, ঢাকা মহানগরে সংঘটিত প্রায় সব ঘটনারই ডিবি সফলভাবে তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করেছে। সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। জানা গেছে, ডিএল পেট্রল পাম্পের মালিকানার সঙ্গে যুক্ত তাসীন আক্তার হক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন ও সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে। গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের ১...
জেএমবি সন্দেহে ৭ ঘন্টা থেকে একটি বাড়ি ঘিরে রেখেছে এসএসইউ-ডিএমপি

জেএমবি সন্দেহে ৭ ঘন্টা থেকে একটি বাড়ি ঘিরে রেখেছে এসএসইউ-ডিএমপি

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
সাভার : মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন চারতলা ভবনটি ঘিরে রেখেছে পুলিশের স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ-ডিএমপি) ও থানা পুলিশ। রাত ১১.৩৫ পর্যন্ত সেখানে অভিযান চলছিল। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি এসএসইউ ও পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শ্যামপুর এলাকার জলাবদ্ধ একটি সড়ক লাগোয়া ওই ভবনটি ঘিরে রেখেছেন এসএসইউর সদস্যরা। সঙ্গে বোম ডিসপোজাল ইউনিট ও থানা পুলিশও রয়েছে। এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ অন্য লোকজনকে বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেমায়েতপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করে এসএসইউ। গ্রেফতারকৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকার ওই বাড়িটিতে অভিযান চালায় এসএস...