Thursday, September 3

Tag: ইন্টারপোল

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের প্রস্তাব পাঠানো হয়েছে পাশাপাশি তার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্যও আবেদন করা হয়েছে। তাছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনার কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে গত ৬ মে হত্যা মামলার আসামি ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মো. আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং ২৭ মে অপর হত্যা মামলার আসামি মোবারক মণ্ডলকে কাতার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া ইন্টারপোলের রেড নোটি...
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

আইন - আদালত, প্রচ্ছদ
ঢাকা : প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (১৮ আগষ্ট) জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে। রোববার প্রসিকিউশন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) প্রধান অতিরিক্ত আইজিপির কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রেড নোটিশ জারির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। তিনি বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক কোনো আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য এটি প্রথম উদ্যোগ। আমিনুল বলেন, আমরা জানতে পেরেছি, জেনারেল (অব.) আজিজ আহমেদ যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। আমরা বিশ্...