পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন
মামলার পরবর্তী তারিখ ২০ সেপ্টেম্বর।
আসামিদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
মামলার মোট আসামি ৪১ জন। তাঁদের মধ্যে ৩০ আসামি পলাতক। সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাঁদের আত্মসমর্পণ করতে বলা হবে।
অন্য যাঁদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে, তাঁদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য শেখ ফজলু...

