Wednesday, July 29

প্রায় ৯ হাজার কোটি টাকার ইভিএম প্রকল্প প্রস্তাব চূড়ান্ত

ইভিএম প্রকল্প প্রস্তাব চূড়ান্ত

২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে প্রকল্প প্রস্তাবটি অনুমোদনের পর নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জানিয়েছেন, সরকারের অনুমোদনের জন্য এ প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। তারা যাচাই-বাছাই করে একনেক সভায় উপস্থাপন করবেন।

এদিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অসীম কুমার দেবনাথ সাংবাদিকদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড়শ আসনে ইভিএম ব্যবহার করার জন্য নতুন করে ২ লাখ ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ৭১১ কোটি টাকা।

রাশেদ/২৪/ডিএসই