Saturday, August 1
মন্ত্রীর সভায় ধারালো ছুরি ও কাফনের কাপড় সহ ৫ জন আটক

মন্ত্রীর সভায় ধারালো ছুরি ও কাফনের কাপড় সহ ৫ জন আটক

জাতীয়, প্রচ্ছদ
শাহবাগ থানা বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিমকোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুপ্রিমকোর্টের আলোচনা সভা থেকে পাঁচ যুবককে কাফনের কাপড় ও ধারালো ছুরিসহ আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।  এদিন রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বলেন, তারা ধারালো ছুরি ও কাফনের কাপড় এখানে কেন নিয়ে আসলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধু কন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতও করা হয়। সভায় মৎস্য ও পরিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।  রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানা পুলিশের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও পাঁচ ...
গত দুই বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে

গত দুই বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে

জাতীয়, প্রচ্ছদ
সভায় র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত বিদায়ী মতবিনিময় সভায় র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গত দুই বছরে দেশে ৩৬ হাজার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় প্রায় ৩ হাজার কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে দায়িত্ব পালনকালে বিভিন্ন অর্জন ও সফলতা তুলে ধরেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি)। তিনি বলেন, আমার দুই বছর দায়িত্ব পালনকালে মাদক চোরচালান বন্ধে অনেক উদ্যোগ নিয়েছি। কারাগারে থাকা বন্দিদের মধ্যে মাদক মামলার আসামিই বেশি। আমাদের প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকের সমস্যা একটি সামাজিক সমস্যা। সবাইকেই দায়িত্বশীল হতে হবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার সন্তানের বিষয়ে খোঁজখবর নেওয়া আমা...
লেবার পার্টির সংসদীয় দল থেকে বাদ পড়লেন এমপি রূপা হক

লেবার পার্টির সংসদীয় দল থেকে বাদ পড়লেন এমপি রূপা হক

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রুপা হক ও ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং বিবিসি জানিয়েছে, সোমবার লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সেই মন্তব্য নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার লেবার পার্টির সংসদীয় দল থেকে বাদ পড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক। লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ায় রূপা হককে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে। বিষয়টি তদন্ত করে দেখারও ঘোষণা দিয়েছে পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টি।    ক্ষমতাসীন টোরি দলের চেয়ার জেইক ব্যারি লেবার এমপি রূপার ওই মন্তব্যকে ‘বর্ণবাদী ও জঘন্য’ আখ্যা দিয়েছেন। লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার ওই মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন।   ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের এমপি রূপা হক বলেছেন, ওই ম...
আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সিরিজ জয়

আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সিরিজ জয়

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচটি জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে জবাব দেওয়ার সুযোগ ছিল।কিছুটা সফলও হয়েছে। উন্নতির ছাপ রেখে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতে নিয়েছে ৩২ রানের ব্যবধানে। তাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শ্রীরামের শিষ্যরা জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে আরব আমিরাত। ২৯ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। অবশ্য সেখান থেকে অধিনায়ক চুনদানগাপোইল রিজওয়ান ও বাসিল হামিদের অনবদ্য জুটি ঢিমেতালে আশার আলো দেখাচ্ছিল আমিরাতের সমর্থকদের। হামিদ ৪০ বলে ৪ চারে ৪২ রান করে ফিরলে ২ চার ২ ছয় করা অপরাজিত রেজওয়ানকে নিয়ে ৫ উইকেট হারিয়ে আরব আমিরাত থামে ১৩৭ রানে। বাংলাদেশ জয় পায় ৩২ রানে। ক্যারিয়ার সেরা ইনিংস ...
সাগর ও রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে

সাগর ও রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে

জাতীয়, প্রচ্ছদ
বেডরুমে সাগর-রুনীর রক্তাক্ত লাশ ৯২ বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। ২৬ সেপ্টেম্বর মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল করেনি। আগামী ৩১ অক্টোবর প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।৯২ বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। ২৬ সেপ্টেম্বর মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‍্যাব প্রতি শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর জালাল উদ্দিন এ তথ্য জানান। মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন। অপর আসামিরা হলেন, বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, ...
বাংলাদেশের ৫১ বছরে  কোনোদিন ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি

বাংলাদেশের ৫১ বছরে কোনোদিন ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের ৫১ বছরের যাত্রায় কোনোদিন ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি। বৈঠকের শুরুতে প্রতিষ্ঠার পর থেকে এডিবি বাংলাদেশের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করায় অর্থমন্ত্রী আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।  অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে এডিবির ক্রমবর্ধমান অর্থায়ন দাঁড়িয়েছে ২৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে মোট বকেয়া ১১.৬৯ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ অত্যন্ত সক্ষমতার সাথে নিয়মিত ঋণ পরিশোধ করে চলেছে। বাংলাদেশের ৫১ বছরের যাত্রায় কখনোই দেশি-বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি। জিডিপি অনুপাতে বাংলাদেশ বিশ্বের মধ্য...
গান্ধী বংশের বাইরে কংগ্রেসের শীর্ষ নেতা

গান্ধী বংশের বাইরে কংগ্রেসের শীর্ষ নেতা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
১৭ অক্টোবর ভোট হবে, বলেছেন কংগ্রেসের নির্বাচনী কর্তৃপক্ষের সেক্রেটারি প্রণব ঝা ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের শীর্ষ নেতা পদে প্রায় ২৫ বছরের মধ্যে এবারই প্রথম নেহেরু-গান্ধী বংশের বাইরের কাউকে দেখা যাওয়ার জোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পরবর্তী নির্বাচনে লড়তে নামার আগে দলের ভেতর বড় পরিবর্তনের অংশ হিসেবেই নেতৃত্বে এ পরিবর্তন আসছে বলে দলটির একাধিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  ঔপনিবেশিক ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই চলাকালে ১৩৭ বছর আগে জন্ম নেওয়া কংগ্রেস ভারতের শেষ দুটি সাধারণ নির্বাচনে মোদীর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে বড় ব্যবধানে হেরেছে। কংগ্রেসের অনেক প্রভাবশালী নেতা রাহুল গান্ধীর দুর্বল নেতৃত্বকে দায় দিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগও দিয়েছেন। শেষ পর্যন্ত রাহুলের মা,...
ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢোকার সময় মারমুখী ছাত্রলীগ, আহত ১৫

ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢোকার সময় মারমুখী ছাত্রলীগ, আহত ১৫

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের। উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য সোয়া ৪টার দিকে নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করএসময় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে তারা স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের বাধার মুখে পড়েন। ছাত্রদলের অভিযোগ, এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হল সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্ব কাঠ, রড়, স্ট্যাম্প দিয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী আহত হন। এক পর্যায়ে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ না করে পিছু হটে। এ হামলায় ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সভাপ...
বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা – ওবায়দুল কাদের

বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বৈশ্বিক সংকট শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বের। অথচ এটা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যাচার করছে।’ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি বিএনপি নেতাদের প্রশ্ন রেখে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট। কিন্তু আজ বিএনপি ক্ষমতায় থাকলে দেশের কী হতো? দেশ কি ভালো থাকতো?’ ৭৫-এর পরে বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করে না। শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, প...
জামায়াতও উর্দু, আওয়ামী লীগও উর্দু, ওদের একসঙ্গে মিলবে ভালো

জামায়াতও উর্দু, আওয়ামী লীগও উর্দু, ওদের একসঙ্গে মিলবে ভালো

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুক বলেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে পরকীয়া চলছে। টুকু বলেন, আওয়ামী লীগের অনেকের মুখে একটা বুলি হয়ে গেছে বিএনপি-জামায়াত, বিএনপি-জামায়াত। আমি বলছি, এখন সময় এসেছে, আওয়ামী লীগ-জামায়াত, আওয়ামী লীগ-জামায়াত বলার। জামায়াতও উর্দু, আওয়ামী লীগও উর্দু। ওদের একসঙ্গে মিলবে ভালো। কেননা ওনারা জামায়াতের নিবন্ধন বাতিল করেন। কিন্তু বেআইনি ঘোষণা করেন না। তাহলে কি আমি বলবো, ওনাদের (জামায়াত-আওয়ামী লীগের) পরকীয়া চলছে? ‘আমাদের বলা হচ্ছে বিএনপি-জামায়াত, আর আপনারা আমাদের বলেন, যুদ্ধবিরোধী দল। আমিও স্বীকার করলাম। কিন্তু নিবন্ধন বাতিল করলেন, বেআইনি ঘোষণা করলেন না। তার অর্থ আওয়ামী লী...