Wednesday, July 29

ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতাকারী কর্মকর্তাদের চিহ্নিত করার কাজ চলছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মঙ্গলবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সংসদকে বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতাকারী কর্মকর্তাদের চিহ্নিত করার জন্য সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার কাজ চলমান আছে। চিহ্নিত করার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের আছে।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমানে শূন্য পদ রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি।

প্রতিমন্ত্রী আরো জানান, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে কর্মরত ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে কর্মরত আছেন ২ হাজার ৯৪০ জন।

রেজা/৪১/ডিএসই