Tuesday, September 15
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জাতীয়, প্রচ্ছদ
নিহত পারভেজ মিয়া ময়মনসিংহ শহরের ২৯ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা পারভেজ মিয়াকে কুপিয়ে আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার সন্ধ্যায় হামলার শিকার হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজের মৃত্যু হয়। পারভেজের কবজি, গলা ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক শাহিনুর রহমান বলেন, “মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।” বিকালে স্থানীয় একদল যুবকের সাথে পারভেজের কথা কাটাকাটি হয়েছিল জানিয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, “সন্ধ্যার পরে তারা পারভেজকে একা পেয়ে কুপিয়ে আহত করে। এ হত...
আহমদ ছফার “বুদ্ধিবৃত্তিক নতুন বিন্যাস” এবং বুদ্ধিজীবিদের বিরক্তি

আহমদ ছফার “বুদ্ধিবৃত্তিক নতুন বিন্যাস” এবং বুদ্ধিজীবিদের বিরক্তি

প্রচ্ছদ, শিল্প-সাহিত্য
সোহরাব হোসেন আহমদ ছফা আহমদ ছফাকে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী-লেখকের স্বাভাবিকভাবে গ্রহণ করতে ভীষণ কষ্ট হয়। তাঁর প্রসঙ্গ এড়িয়ে যেতে পারলে যেনো বেঁচে যান তাঁরা। আহমদ ছফার আলোচিত একটি গ্রন্থ ’বুদ্ধিবৃত্তিক নতুন বিন্যাস’। তবে কোনো এক রহস্যজনক কারণে ছফার ‘বাঙালি মুসলমানের মন’সহ অন্যান্য গ্রন্থগুলো নিয়ে যতোটা আলোচনা হয়, এই গ্রন্থটি নিয়ে তেমন একটা আলোচনা হয় না। ১৯৭২ সালে লেখা এই গ্রন্থটির সর্বশেষ সংস্করণের (১৯৯৭) ভূমিকায় অবশ্য রহস্যের অনেকটা জট খুলে দিয়েছেন আহমদ ছফা নিজেই: মাঝে মাঝে এমন চিন্তাও আমার মনে আসে, লেখাটি যদি না লিখতাম, হয়তো আমার জীবন অন্য রকম হতে পারতো। এই লেখার জন্যই আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণীভূক্ত এক শ্রেণীর বুদ্ধিজীবীর রোষ আমাকে পেছন থেকে অভিশাপের মতো তাড়া করেছে। অদ্যাবধি আমি জীবনে স্বস্তি কি বস্তু তার সন্ধান পাইনি। আগামীতে কোনোদিন পাবো, সে ভরসাই করিনে। তথা...
মকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয়, প্রচ্ছদ
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মুকুল বোস শনিবার (২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় জানানো হয়, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় আরও বলা হয়, মুকুল বোস ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়। বিজ্ঞপ্তি-পিএমও/১২/ডিএসই ...
পুলিশের ইমার্জেন্সি স্ট্রোভ লাইট ব্যবহারে আইনি বিধি-নিষেধ

পুলিশের ইমার্জেন্সি স্ট্রোভ লাইট ব্যবহারে আইনি বিধি-নিষেধ

জাতীয়, প্রচ্ছদ
পুলিশের গাড়ীতে ব্যবহার করা ইমার্জেন্সি স্ট্রোভ লাইট পুলিশের গাড়ীতে ব্যবহার করা ইমার্জেন্সি স্ট্রোভ লাইটগুলো জনসাধারণের ব্যবহারের ব্যপারে কি কোন আইনি বিধি-নিষেধ নেই ? আমাদের দেশে রাস্তায় বের হলে কোনটা পুলিশের গাড়ি আর কোনটা জনগনের তা বুঝা কঠিন হয়ে পরে। কারন প্রায়শই দেখা যায় রাজনীতিবিদ কিংবা আমলারা বা তাদের ঘনিষ্ঠ অনুসারীরা সড়ক ব্যবহারকারীদের প্রভাবিত করতে ইমার্জেন্সি স্ট্রোভ লাইটগুলো ব্যবহার করছে। দ্রুতই এব্যপারে কঠিন পদক্ষেপ নেয়া উচিৎ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। খালিজ টাইমসের সূত্রে জানা যায়, গতকাল ( শুক্রবার ) দুবাই জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল জুমা বিন সুওয়াইদান সড়ক ব্যবহারকারীদের কে ট্রাফিক আইন মেনে পুলিশের অনুরূপ জরুরি সতর্কতা বাতিগুলি ব্যবহার না করার অনুরোধ করেছেন। কর্নেল বলেন, পুলিশের টহলদারি বাহিনী পুলিশের অনুরূপ এই জরুরি সতর্কতা বাতি...
জংগী হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রদূতদের শ্রদ্ধা

জংগী হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রদূতদের শ্রদ্ধা

জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন আজ (শুক্রবার) সকালে রাজধানীতে গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের হলি আর্টিজানে জংগী হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এরপর ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ছয় বছর আগের হামলায় ৭ জন জাপানি নাগরিক নিহত হয়েছেন। যারা মেট্রোরেল লাইন ওয়ান প্রকল্পের গবেষণায় নিয়োজিত ছিলেন। আমরা কখনোই তাদের ভুলব না। প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ নিহত হয় ২২ জন। সুরাইয়া/১৯/ডিএসই...

ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ রুবলে লেনদেনে অস্বীকার করায় এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। ডেনমার্কের বৃহত্তম জ্বালানি সংস্থা অরস্টেড বিষয়টি নিশ্চিত করেছে। অরস্টেড জানিয়েছে, তারা এখনও তার গ্রাহকদের সেবা প্রদান করতে সক্ষম হবে বলে আশাবাদী। তবে রাশিয়ার এই পদক্ষেপের মানে হল ডেনমার্ককে ইউরোপীয় গ্যাস বাজারে আরও গ্যাস কিনতে হবে। অরস্টেডের সিইও ম্যাডস নিপার বলেছেন, রুবলে অর্থ প্রদানের অস্বীকৃতিতে আমরা অনড়। আমরা তা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি। এ পরিস্থিতি রাশিয়ার গ্যাসনির্ভরতা থেকে ইউরোপীয় ইউনিয়নের স্বাধীন হওয়ার মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরতা বাড়ানোর প্রয়োজনীয়তাকে জোরালোভাবে সামনে এনেছে। রুবলে রপ্তানির অর্থ প্রদানের দাবি প্রত্যাখ্যান করায় রাশিয়া এর আগে ফিনল্যান্ড, পোল্যান্ড এবং বুলগেরিয়াতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল। মঙ্গলবার নেদারল্...

মে মাস শেষে রেমিটেন্সের পরিমান উদ্বেগজনক

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
১৩ দশমিক ১৫ শতাংশ রেমিটেন্স কম এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মে মাসে প্রবাসীরা মোট ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ২০২১ সালের একই সময়ে যা ছিল ২১৭ কোটি ১০ লাখ ডলার। তার মানে আগের মাস এপ্রিলের চেয়েও ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিটেন্সের পরিমাণ কমেছে ৬ দশমিক ২৩ শতাংশ। ডলারের উচ্চ মূল্য ও সংকটের মধ্যে মাসের প্রথম দিকে ইতিবাচক ধারা থাকলেও রেমিটেন্সের ঋণাত্মক ধারা কাটেনি। শতকরা হারে গত মাসে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স কম এসেছে ১৩ দশমিক ১৫ শতাংশ। আগের মাসে রোজা ও ঈদকে ঘিরে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়ায়। সরকারি প্রণোদনা বাড়ানোর কারণে এবং ডলারের দাম আগের মাসের চেয়ে আরও বেড়ে যাওয়ায় মে মাসে রেমিটেন্সে গতি আসবে বলে অনেকেই ধারণা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি, প্রবাসীদের পাঠানো আয়ে ধাক্কা লেগেছে। এপ্রিলে রেমিটেন্স এসেছিল ২০১ কোটি ১০...

আওয়ামী দুবৃর্ত্তদের কারসাজিতেই চালের দাম বাড়ানো হচ্ছে

জাতীয়, প্রচ্ছদ
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের সেমিনার বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের এক আলোচনা অনুষ্ঠানে ক্ষমতাসীনদের কারসাজিতেই চালের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, “আজকের পত্রিকায় দেখলাম চালের দাম বাড়তে শুরু করেছে। এখন তো ভরা মৌসুম, এখন বোরো বেরুচ্ছে, এখন চালের দাম কমে আসার কথা। সেই জায়গায় চালের দাম বাড়ছে। আবার কারসাজি। “আওয়ামী দুবৃর্ত্তদের, আওয়ামী চোর-লুটেরাদের কারসাজিতে এই দাম বাড়ানো হচ্ছে। আবার মুনাফা লুটবে এবং সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য।” মির্জা ফখরুল বলেন, জিয়া একজন স্বপ্নচারী নেতা ছিলেন। সেজন্য অতি অল্প সময়ের মধ্যে, মাত্র ৪ বছরের মধ্যে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে একটা আস্থা, একটা বিশ্বাস তৈরি করতে পেরেছিলেন - যে উনি পারবেন নেতৃত্ব দ...

ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বুধবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা বুধবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় আগামী ডিসেম্বরে সম্মেলন হতে পারে ধরে নিয়ে দলীয় নেতাদের প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, “.. আমাদের আশা আছে হয়ত ডিসেম্বরের মধ্যে আমরা জাতীয় সম্মেলন করব। তারও প্রস্তুতি আমাদের নিতে হবে।” এবার হবে আওয়ামী লীগের ২২তম সম্মেলন। এর আগে ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২১ ডিসেম্বর। করোনাভাইরাস মহামারীর কারণে অনেক কাজই করা যায়নি বলে আটটি বিভাগে দলের সম্মেলন করার জন্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে টিম গঠনের কথাও তিনি বলেন। শেখ হাসিনা বলেন, “সমগ্র বাংলাদেশ তারা সফর করছে এবং সম্মেলনগুলো অনুষ্ঠিত করছে।” সম্মেলনের কাজে উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পৃক্ত হওয়ার প্রত্যাশাও প্রকাশ করেন আওয়ামী লীগ সভানেত্রী। তিনি বলেন, “আপনারা আমাদ...

যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য নয়

আন্তর্জাতিক, প্রচ্ছদ
এম-১৪২ মডেলের উচ্চ গতির আর্টিলারি রকেট সিস্টেম ইউক্রেনকে এম-১৪২ মডেলের উচ্চ গতির আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। যা কিয়েভে চলমান লড়াইয়ে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বাহিনীকে শক্তি যোগাবে বলে জানান বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা। এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘এই অস্ত্র ইউক্রেনের ভূখণ্ডে রুশ সেনাবাহিনীর অগ্রগতি রোধ করতে ব্যবহার করা হবে। তবে তা রাশিয়ার ভূখণ্ডে হামলা চালনোর জন্য ব্যবহার করা হবে না।’ এর আগে, নিউইয়র্ক টাইমসের এক প্রবন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন বলেছিলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ‘ইউক্রেনকে আরও উন্নত রকেট সিস্টেম এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করবে। যা দেশটির যুদ্ধক্ষেত্রের মূল লক্ষ্যগুলোতে আরও স্পষ্টভাবে আঘাত হানতে ইউক্রেনীয় যোদ্ধাদের আরও সক্ষম করবে।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনকে জাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসা...