Tuesday, September 15
বিমানে ধাক্কাধাক্কি লেগেই আছে

বিমানে ধাক্কাধাক্কি লেগেই আছে

জাতীয়, প্রচ্ছদ
বিমানের একটি বোয়িংয়ের আরেকটি বোয়িংয়ের সঙ্গে ধাক্কা রোববার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডানা (উইং) বিমানের আরেকটি ৭৩৭ উড়োজাহাজের ডানায় আঘাত করে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিমানের প্রকৌশলীরা বিমান দুটোর ক্ষয়ক্ষতি নিরুপণ করছেন। এর আগে গত ১০ এপ্রিল বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানের একটি বোয়িংয়ের আরেকটি বোয়িংয়ের সঙ্গে ধাক্কা লাগলে দুটো উড়োজাহাজই কিছু দিনের জন্য বসে যায়। সে ঘটনায় গত ১১ মে বিমানের মুখ্য (প্রিন্সিপাল) প্রকৌশলীসহ পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরপর গত ৪ জুন বিমানের দাঁড়িয়ে থাকা একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার একটি ব্যাগবাহী ট্রলি এসে ধাক্কা দিলে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তাপস/০৯/ডিএসই ...
সাকিবের বিশ্বরেকর্ড – ৩৫ রানে বাংলাদেশের হার

সাকিবের বিশ্বরেকর্ড – ৩৫ রানে বাংলাদেশের হার

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে একশ উইকেট ও দুই হাজার রান করার রেকর্ড গড়েছেন সাকিব। যেখানে পাহাড় সমান রান তাড়া করতে নেমে ক্রিজে দাঁড়াতেই পারছিলেন বাংলাদেশের ব্যাটাররা, সেখানে একাই ব্যাট হাতে লড়াই করে যান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও পারেননি দেশকে জেতাতে। তবে গড়েছেন বিশ্ব রেকর্ড। ডোমিনিকায় অনুষ্ঠিত ম্যাচে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর দুই হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে দুই হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি। ওবেদ ম্যাককয়ের করা ইনিংসের ১৯তম ওভারে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে। আর এই শৈল্পিক ইনিংসটি সাতটি চার ও দুটি ছয়ে সাজানো। আর ১...

ঈদের আগে ও পরে মোট ৭ দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো নিষেধ

প্রচ্ছদ
৭ দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো নিষেধ পবিত্র ঈদুল আযহার আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন সারাদেশের মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না। পাশাপাশি এক জেলায় রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে। রবিবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিত্যপণ্য, কাঁচামাল, ওষুধ, জ্বালানি তেল, গার্মেন্টস সামগ্রী, রপ্তানি পণ্য, পচনশীল দ্রব্য, পশুবাহী ট্রাক ছাড়া ভারী পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান এবং লরি ঈদের আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন সারাদেশের মহাসড়কে চলাচল নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সড়ক ...
ওয়ার্ড যুবলীগের সভাপতির এক বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ

ওয়ার্ড যুবলীগের সভাপতির এক বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ

জাতীয়, প্রচ্ছদ
নোয়াখালী জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে টর্চলাইটটি বের করা হয় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার ইন্ধনে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ নেওয়াজের নেতৃত্বে শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারী (৭৮) নামে এক বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জে এ ঘটনা ঘটে। রবিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে টর্চলাইটটি বের করা হয়। বর্তমানে শেখ নাসির উদ্দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাসির উদ্দিনের ছেলে এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. রিপন জানান, শনিবার রাতে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা। পথে আমানতগঞ্জের দক্ষিণ পাশে জাহের মেম্বারের পুরাতন বাড়ি সংলগ্ন ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহন...
পাকিস্তানে বাস খাদে পড়ে  ১৯ জন নিহত

পাকিস্তানে বাস খাদে পড়ে ১৯ জন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাস পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। রোববার এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে। বেলুচিস্তান প্রদেশের শিরানি জেলার সহকারী প্রশাসক মাহতাব শাহ জানান, দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটা শহরে যাচ্ছিলেন বাসটি। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যে বাসটি ভেজা রাস্তায় পিছলে যায় এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। আল-জাজিরা/০৫/ডিএসই ...
আপাতত পর্তুগাল ও মাল্টার ভিসা পাওয়া যাবে  ঢাকায়

আপাতত পর্তুগাল ও মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকায়

জাতীয়, প্রচ্ছদ
পর্তুগাল থেকে ফিরে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আপাতত জরুরি ভাবে পর্তুগাল ও মাল্টার কনস্যুলার টিম ঢাকায় এসে ভিসা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী দুই মাসের মধ্যে পর্তুগালের কনস্যুলার টিম ঢাকায় আসবে বলেও জানান তিনি। পর্তুগালে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে ৫ হাজার ভিসার আবেদন জমা পড়েছে, জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা ভিসার জন্য অপেক্ষা করছেন।’ পর্তুগালকে অনুরোধ করেছি, একটি কনস্যুলার টিম যেন ঢাকায় এসে ভিসা দেয়। তারা রাজি হয়েছেন। আগামী দুই মাসের একটি টিম আসবে।’ মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকেও ভিসা দেওয়ার জন্য ঢাকায় একটি কনস্যুলার টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে, জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনিও প্রস্তাবে সাড়া দিয়েছেন। মাল্টায় যাওয়ার জন্য ৩ হাজার বাংলাদেশি আবেদন করেছেন...
রপ্তানি আয়ে বাংলাদেশের রেকর্ড

রপ্তানি আয়ে বাংলাদেশের রেকর্ড

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
রপ্তানি আয়ের মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ ৫২.০৮ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। করোনা মহামারির থাবা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও এ রেকর্ড গড়ে বাংলাদেশ।  রোববার সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থবছরের পণ্য রপ্তানির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, গত অর্থবছরের ১২ মাসে বাংলাদেশে থেকে পাঁচ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৭৩ শতাংশ এগিয়ে এবং আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। এর আগে ২০২০-২০২১ অর্থবছরে সর্বসাকুল্যে তিন হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য রপ্তানির ওপর ভিত্তি করে পরের বছরের জন্য চার হাজার ৩৫০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। রপ্তানি আয়ে সবচেয়ে বেশি গার্মেন্টস সেক্টর ২০২২ অর্থবছরে ৪২.৬১ বিলিয়ন ডলার আয় করেছে। এ খাতে আয় বেড়েছে ৩৫...
আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় ১৪ দেশের কূটনীতিকরা

আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় ১৪ দেশের কূটনীতিকরা

জাতীয়, প্রচ্ছদ
ওইসিডি প্রতিনিধি দলের পক্ষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনার চার্লস হোয়াইটলের নেতৃত্বে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে 'বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চান বলে জানিয়েছেন ১৪টি দেশের কূটনীতিক। একইসঙ্গে ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কথাও বলেছেন তারা'। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) ১৪টি দেশের কূটনীতিকদের সাথে প্রায় দেড় ঘন্টা স্থায়ী বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর উপস্থিত ছিলেন।  বৈঠক সূত্র জানায়, ওইসিডি প্রতিনিধি দল আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে কি না- তা জানতে চায়। এ সময় ...
কাওরান বাজার সহ সকল পাইকারি বাজার স্থানান্তরিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কাওরান বাজার সহ সকল পাইকারি বাজার স্থানান্তরিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ভেতরে কারওয়ান বাজারসহ সকল বড় পাইকারি বাজারগুলো স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৩ জুলাই) এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন,জনগণসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এই পদ্মা সেতু। দেশে সুশাসনের ফলেই পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু হওয়ায় এখন সকল ধরনের কাঁচামাল ঢাকা শহরে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, ঢাকা শহরে যাতে সব কাঁচামাল প্রবেশ করতে না পারে এবং কাঁচাবাজারগুলো যাতে ঢাকার বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিউল/০৯/ডিএসই ...
ওইসিডি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

ওইসিডি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

জাতীয়, প্রচ্ছদ
অরগ্যানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ১৫টি দেশের সংগঠন অরগ্যানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এর বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৩ জুলাই) বিকাল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে সংগঠনটির ১৪ জন প্রতিনিধি উপস্থিত রয়েছেন। ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, ওসিইডি প্রতিনিধিরা ইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। সূত্র জানায়, ১৫ সদস্যের প্রতিনিধি দল আসার কথা থাকলেও বৈঠকে উপস্থিত রয়েছেন ১৪ জন। প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস, কানাডার হাই কমিশনার লিলি নিকোলস, ডেনমার্কের রাষ্ট্রদূতউ ইনি ইস্ট্রুপ...