Tuesday, September 15
কাভার্ড ভ্যানের চাপায় ২ জনের মৃত্যু

কাভার্ড ভ্যানের চাপায় ২ জনের মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
প্রগতি সরণিতে কাভার্ড ভ্যানের চাপায় ২ জনের মৃত্যু হয়েছে সোমবার রাত সোয়া ১টার দিকে প্রগতি সরণিতে কাভার্ড ভ্যানের চাপায় ২ জনের মৃত্যু হয়েছে বলে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন। নিহত ইয়াহিয়া সাজ্জালের (২৫) বাড়ি পিরোজপুরে। তিনি উত্তর বাড্ডায় থাকতেন। আর মো. ইস্রাফিলের (৩৫) বাড়ি লক্ষ্মীপুরে। ওসি বলেন, রাতে সড়কের পাশে আসবাবপত্র নামানোর কাজ সেরে ওই দুজন তাদের ভ্যানের উপর বসেছিলেন। সেসময় রামপুরার দিকে বেপরোয়া গতিতে ছুটে চলা একটি কভার্ডভ্যান তাদের ভ্যানের উপর উঠে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। দুজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তানজিদ/১০/ডিএসই ...
ভোজ্য তেলের ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার ৩০ জুন পর্যন্ত

ভোজ্য তেলের ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার ৩০ জুন পর্যন্ত

জাতীয়, প্রচ্ছদ
প্রতি লিটার বোতল ১৯৯ টাকা রোববার জাতীয় রাজস্ব বোর্ডের এক স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি করে এই ভ্যাট প্রত্যাহার সুবিধা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। দরের ঊর্ধ্বগতির মধ্যে গত ১০ মার্চ ভোজ্য তেলের আমদানি পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল। তা ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছিল। এখন সেই সুবিধা তিন মাস বাড়ানো হল। ইউক্রেইন যুদ্ধ শুরুর ভোজ্য তেলের বাজার চড়ে। তাতে দেশের বাজারে সয়াবিনসহ ভোজ্য তেলের দাম কয়েক মাসের ব্যবধানে প্রতি লিটারে ৫৫ টাকা বেড়ে যায়। তবে বিশ্ববাজারে দাম কমায় গত মাসের শেষ দিকে ৬ টাকা কমে সয়াবিন এখন প্রতি লিটার বোতল ১৯৯ টাকায় বিক্রি হচ্ছে। সাজ্জাদ/০৯/ডিএসই ...
সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতন-বোনাস পরিশোধের জন্য প্রকাশকদেরকে চিঠি

সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতন-বোনাস পরিশোধের জন্য প্রকাশকদেরকে চিঠি

জাতীয়, প্রচ্ছদ
ডিএফপি ঈদুল আজহার আগে সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ জানিয়ে দেশের সব পত্রিকার প্রকাশককে চিঠি পাঠিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি)। সোমবার (৪ জুলাই) ডিএফপির পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) রোকসানা আক্তারের সই করা চিঠি প্রকাশকদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সব ধরনের সংবাদপত্রের প্রকাশকদের দৃষ্টি আকর্ষণপূর্বক স্মরণ করিয়ে দেয়া যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত এবং আনন্দে শরিক হতে সচেষ্ট হয়। এ মহৎ উৎসবে বিভিন্ন ক্ষেত্রে কর্মরতদের শরিক করতে সরকারি বেসরকারি পর্যায়ে ঈদুল আজহা উপলক্ষে বেতনভাতা পরিশোধ এবং উৎসবভাতা বা বোনাস দেয়া হয়। প্রকাশকদের উদ্দেশে চিঠিতে আরো বলা হয়, ঈদুল আজহার আগেই আপনার পত্রিকায় কর্মরত সব সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতনভাতা, উৎসবভাতা বা ...
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে  গুলিতে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলিতে ৬ জন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
শিকাগো পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডেভিড ব্রাউন সংবাদমাধ্যমের সাথে কথা বলছেন (ছবি: এনপিআর.ওরগ) বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ইলিনয়ের শিকাগো নগরীর কাছে কুচকাওয়াজে গুলির ঘটনায় ৬ জন নিহত হয়েছে। শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্থানীয় সময় সকাল ১০ টার দিকে কুচকাওয়াজ শুরুর প্রায় ১০ মিনিট পরই কয়েকটি গুলির শব্দে অনুষ্ঠান অকস্মাৎ বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর শিকাগো শহর পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডেভিড ব্রাউন ৩৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। শিকাগো কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলেছে, “আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে। একটি আগ্নেয়াস্ত্রের প্রমাণ উদ্ধার করা হয়েছে। আইনপ্রয়োগকারী বেশ কয়েকজন কর্মকর্তা হাইল্যান্ড পার্কের চারপাশের এলাকার নিরাপত্তায় কাজ করছেন।” প্রত্যক্ষদর্শীদের মতে গুলির ঘটনায় কুচকাওয়াজে অংশ নেওয়া অনেককেই পালাতে দেখা ...
করোনায় মৃত্যু ১২ জনের

করোনায় মৃত্যু ১২ জনের

জাতীয়, প্রচ্ছদ
প্রতীকী ছবি দেশে ৩ জুলাই সকাল ৮টা থেকে ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ২৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১২ জনের। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৮২ জন করোনা রোগী। সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। রফিক/১১/ডিএসই ...
সন্তানদের সাথে প্রধানমন্ত্রীর সেলফি

সন্তানদের সাথে প্রধানমন্ত্রীর সেলফি

জাতীয়, প্রচ্ছদ
সন্তানদের সাথে প্রধানমন্ত্রী সড়ক পথে নিজের স্মৃতি বিজরিত পৈত্রিক বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাওয়ার পথে পদ্মা সেতুতে সন্তানদের নিয়ে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে পদ্মা সেতুতে সেলফি তোলেন তিনি। পদ্মা সেতু উদ্বোধনের পর সড়ক পথে গোপালগঞ্জে এটা প্রধানমন্ত্রীর প্রথম সফর। সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে। পদ্মা সেতু পার হওয়ার সময় সেখানে নেমে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী ও তার দুই সন্তান। এ সময় পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করেন তারা। সেলফি তোলার পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয...
সরকারি যানবাহন ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত

সরকারি যানবাহন ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত

জাতীয়, প্রচ্ছদ
ব্যয় সংকোচনের লক্ষ্যে সরকার জরুরি সিদ্ধান্ত নিয়েছে রবিবার অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে উপ-সচিব মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকারি ব্যয় সংকোচনের পরিকল্পনার অংশ হিসাবে সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিপত্রে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তের মধ্যে রয়েছে- নতুন/প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন ক্রয় (মোটরযান, জলযান, আকাশযান) বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষে...
পদ্মা সেতু হয়ে টুঙ্গিবাড়ির পথে প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে টুঙ্গিবাড়ির পথে প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
পদ্মা সেতু হয়ে সপরিবারে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে সড়কপথে সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, টুঙ্গিপাড়ায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পরিবারের সদস্যদের নিয়ে সফর শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন। গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর প্রথম টোল দিয়ে সেতু পার হন তিনি। সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। রাব্বি/২৩/ডিএসই ...
ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে জার্মান চ্যান্সেলর

ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ইউক্রেনকে সাহায্য করা হবে। তবে সেটা ন্যাটো সদস্য হিসেবে নয়। সম্প্রচারমাধ্যম এআরডি-এর সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ওলাফ শলৎস বলেন, যুদ্ধ পরবর্তী সময়ের প্রস্তুতির জন্য ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দেশটির মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জার্মানি। তবে এই নিরাপত্তা গ্যারান্টি ট্রান্স আটলান্টিক জোটের সদস্যদের মতো হবে না। তিনি বলেন, নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আমরা ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে আলোচনা করছি। এটি একটি চলমান প্রক্রিয়া। তবে এটা স্পষ্ট যে, এই গ্যারান্টি ন্যাটোভুক্ত দেশের মতো একই রকমের হবে না। আল-জাজিরা/১৪/ডিএসই ...
প্রিন্স চার্লস ঢাকায় আসছেন

প্রিন্স চার্লস ঢাকায় আসছেন

জাতীয়, প্রচ্ছদ
যুক্তরাজ্যের প্রিন্স চার্লস ঢাকা আসবেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। আগামী অক্টোবরে তার আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রবিবার (৩ জুলাই) সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে তিনি জানিয়েছেন বাংলাদেশে আসবেন। আমি তাকে সিলেটে যাওয়ার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন তিনি বলেন, গত সপ্তাহে রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রিন্স চার্লসের সঙ্গে আমার কথা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তার সফরের সময় যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটে দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা দেবো। রুম্মান/০১/ডিএসই ...