
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আন্তঃবাহিনী জনংসযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনী প্রধান শনিবার (২৩ জুলাই) সরকারি সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
তিনি ২৪ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সরকারী সফরে স্পেনে অবস্থান করবেন।
এ সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয়কৃত দ্বিতীয় এয়ারবাস সিএএসএ সি২৯৫ডব্লিউ (Airbus CASA C295W) বিমানের হস্তান্তরের নিমিত্তে চূড়ান্ত প্রস্ততিমুলক কার্যক্রম এবং এয়ারক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশ্যে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করবেন।
এছাড়াও সেনাবাহিনী প্রধান এ সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র অ্যালকোটানের উপযুক্ততা পর্যালোচনার লক্ষ্যে ইন্সটালাজা নামক প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন।
আইএসপিআর/১২/ডিএসই
