
জ্বালানি সংকট নেই
দেশে পেট্রোল ও অকটেনের মজুত নিয়ে মঙ্গলবার (২৬ জুলাই) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো হয়েছে জানিয়ে বিপিসি’র চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, পেট্রোল পাম্পে তেল সরবরাহ কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তেল নেওয়ার ক্ষেত্রেও কোনো সীমাবাধা নেই।
এ বি এম আজাদ বলেন, দেশে ডিজেল মজুত আছে ৩২ দিনের। জেট ফুয়েলের মজুত আছে ৪৪ দিনের। সাইক্লিক অর্ডারে জ্বালানির আমদানির নিশ্চয়তা আছে। এ নিয়ে কোনো সঙ্কট নেই।
আজ বুধবার (২৭ জুলাই ) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, রাজধানীসহ দেশের পেট্রোল পাম্পে সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলেও দাবি সংস্থাটির। এছাড়া, আগামী ৬ মাসের তেল আমদানির শিডিউলও নিশ্চিত আছে।
হারুন-রশিদ/২৩/ডিএসই
