Wednesday, July 29

শিশুরাই জাতির ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক : ডা. জুবাইদা রহমান

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক।

তিনি বলেন, এখানে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে মুগ্ধ করেছে। তারা নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে একসময় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে জুবাইদা রহমান আশা প্রকাশ করেন। 

তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে তোলা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাহমিদুর/২১/ডিএসই