Thursday, August 13

পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে

এনসিপি’র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম

ঢাকা : সোমবার (৩ আগস্ট) বিকালে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সমাবেশে উপস্থিত জুলাই যোদ্ধা ও আহতদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, ‘যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যদি ব্যবস্থা তারেক রহমান (প্রধানমন্ত্রী) করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা (জুলাই যোদ্ধা ও আহত) প্রস্তুত আছেন তো? আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি – হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। পুরা দেশের জনগণ সেদিন রাজপথে থাকবে- সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না।’

আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা হচ্ছে- আপনাদের যদি হিম্মত থাকে, তবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার পরিকল্পনা বাস্তবায়ন করে দেখান। কার কতটুকু সাহস ও হিম্মত, তা মাঠে নামলেই দেখা যাবে।

কানিজ-০৩/ডিএসই-৮